গরুর মাংস খাওয়ায় খুন করা অসহিষ্ণুতা নয়: তসলিমা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

গরুর মাংস খাওয়ায় খুন করা অসহিষ্ণুতা নয়: তসলিমা

গরুর মাংস খাওয়ায় খুন করা অসহিষ্ণুতা নয়: তসলিমা নাসরিন
গরুর মাংস খাওয়ার জন্য কাউকে মেরে ফেলাকে অসহিষ্ণুতা বলার থেকে একে ঘৃণ্য অপরাধ বলা ভালো। ১৪ ফেব্রুয়ারি ভারতে তিরুবনন্তপুরমে  এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বিতর্কিত এই লেখিকা বলেন, এমন নয় ‌যে ভারতে হঠাৎ করেই অসহিষ্ণুতা শুরু হয়ে গেল। তবুও বলতে হয় এখানে কিছু মানুষ তো নিশ্চয় অসহিষ্ণু। পাশপাশি বহু মানুষ ‌রয়েছেন ‌যারা এই অসহিষ্ণুতার প্রতিবাদ করছেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তসলিমা বলেন, গরুর  মাংস খাওয়ার জন্য কাউকে মেরে ফেলাকে অসহিষ্ণুতা বলার থেকে একে ঘৃণ্য অপরাধ বলা ভালো। এ জিনিস এক্ষুনি বন্ধ হওয়া প্রয়োজন।
বরাবর বিতর্কিত মন্তব্যের জন্য দেশ থেকে বিতাড়িত তসলিমা। ভারতের মতো দেশে কলকাতাতেও তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এরকম এক অবস্থায় তিনি ভারতের নাগরিকত্ব চান কিনা?
এমন প্রশ্নের জবাবে তসলিমা বলেন, ভারত ‌যদি তাঁকে এ দেশে থাকার জন্য রেসিডেন্সিয়াল পারমিট দিত তাহলে ভালো হতো। বর্তমানে তসলিমা সুইডেনের নাগরিক। সম্প্রতি পাক গায়ক আদানান সামিকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য মোদী সরকারের তিনি প্রশংসা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad