কিসের শিকার আয়ুষ্মান? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

কিসের শিকার আয়ুষ্মান?

কাস্টিং কাউচ। ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই পরিচিত শব্দ। কিন্তু শুধু মহিলারাই নন, এর শিকার হতে হয় পুরুষদেরও। সেই অন্ধকার দিকের কথা এ বার প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা।

আয়ুষ্মানের কথায়, এক সমকামী কাস্টিং ডিরেক্টর ছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমার যৌনাঙ্গ দেখতে চাই, অনুভব করতে চাই। আমি তো শুনে হাসতে শুরু করেছিলাম। বলেছিলাম, কী বলছো তুমি জান? তুমি কি সিরিয়াস?সম্প্রতি একটি চ্যাট শোতে গিয়ে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ সম্পর্কে খোলাখুলি নিজের মত প্রকাশ করেছেন আয়ুষ্মান। তিনি নিজেও যে এর শিকার, জানিয়েছেন সে কথাও।
আয়ুষ্মানের মতে, এরকম ঘটনা কম-বেশি সকলকেই হয়তো মোকাবিলা করতে হয়। কিন্তু সোজাসুজি এর জবাব দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এর আগে টিভিতে অ্যাঙ্কারিং করার সময়ও নাকি তার কাছে এরকম প্রস্তাব এসেছিল। তবে এ ঘটনা পরে আর কখনও নাকি সামলাতে হয়নি আয়ুষ্মানকে।
শ্রীরাম রাঘবনের পরিচালনায় ‘অন্ধাধুন’ আয়ুষ্মানের পরের সিনেমা। সেখানে রাধিকা আপ্টে, তব্বুর মতো অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad