‘হস্তমৈথুন’ দৃশ্য নিয়ে স্বরা ভাস্করের জবাব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

‘হস্তমৈথুন’ দৃশ্য নিয়ে স্বরা ভাস্করের জবাব


মাত্র ছয় দিন আগে মুক্তি পেয়েছে কারিনা কাপুর খানের ছবি ‘ভিরে দি ওয়েডিং’। ছবিটি কারিনার জন্য খুব বিশেষ। কারণ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময়ও তিনি অন্তঃসত্ত্বা হননি। কিন্তু শুটিং শুরুর কিছুদিন আগে জানতে পারেন, তিনি মা হতে চলেছেন। একমাত্র সন্তান তৈমুরের জন্মের পর এই ছবির মাধ্যমেই নতুন করে বড়পর্দায় হাজির হচ্ছেন। কিন্তু বহু আকাঙ্ক্ষিত এই ছবি শুরুতেই সবার সমালোচনার মুখে পড়ে।
সিনেমাটির ট্রেইলারে দেখা গিয়েছিল চারজন মেয়ে বন্ধু নিজেদের মধ্যে অজস্র অশালীন শব্দ, যৌনতা আর শ্রুতিকটু বাক্য বিনিময় করছে। যেটা ভালোভাবে তখন নেয়নি কেউ। এমনকি হস্তমৈথুনের দৃশ্যও দেখা গেছে ছবিটিতে। তবে মুক্তির পর প্রশংসিত হয়েছে সিনেমাটি। বক্স অফিসেও সাফল্য পাচ্ছে ‘ভিরে দি ওয়েডিং’। কারিনা কাপুর খান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, শিখা তালসানিয়া ও স্বরা ভাস্কর।
কিন্তু প্রশংসার পাশাপাশি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারকাবহুল এই সিনেমা। সমালোচকদের বক্তব্য, মূল ধারার হিন্দি ছবিতে মেয়েদের মুখে যৌনতা নিয়ে এমন সরাসরি আলোচনা মোটেই মানায়নি। এ প্রসঙ্গে অন্যতম অভিনেত্রী স্বরা ভাস্করকে ট্রল করেন অনেকেই।
সিনেমায় দেখানো হয়েছে, চারজন মেয়ে বন্ধু নিজেদের মধ্যে অশ্লীল গালিগালাজ করছেন, যৌনতা নিয়ে অবাধ আচরণ করছেন এমনকি হস্তমৈথুনের দৃশ্যও দেখা গেছে তাদের। আর তা নিয়ে নেটিজেনরা ট্রোল করতে ঝাঁপিয়ে পড়েন স্বরার টুইটার পেজে।
সেই টুইটে লেখাটি এমন, ‘স্বরা, দাদির সঙ্গে ভিরে দি ওয়েডিং দেখলাম। পর্দায় হস্তমৈথুন দৃশ্য দেখে বিব্রত হয়ে পড়ি আমরা। হল থেকে বেরিয়ে এলে দাদি বললেন, আমি হিন্দুস্থান, আমি ভিরে দি ওয়েডিং দেখে লজ্জিত।’
এই একটি টুইটই শেয়ার করেন একাধিক টুইটার ব্যবহারকারী। কাঠুয়া হত্যাকাণ্ডের সময় ‘আমি হিন্দুস্তান, আমি লজ্জিত’ লিখে প্রতিবাদ জানিয়েছিলেন স্বরা। তারই পাল্টা প্রতিক্রিয়া দেখালেন নেটিজেনরা।
এদিকে চুপ নেই স্বরা। সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন টুইটারে। স্বরা ভাস্কর লিখেছেন, ‘মনে হচ্ছে কোনো আইটি সেল এই সিনেমার টিকিটগুলো অথবা এই টুইটগুলোকে স্পন্সর করছে!’
তবে স্বরা একা নন, স্বরার পাশে দাঁড়িয়েছেন এক টুইটার ব্যবহারকারী। ট্রোল করা ব্যক্তিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, ‘হস্তমৈথুন দেখে অস্বস্তিতে পড়া সংস্কারী দর্শক দাদিকে নিয়ে এমন সিনেমা দেখতে গিয়েছিলেন কেন?’

No comments:

Post a Comment

Post Top Ad