আবারও আলোচনায় চার্মি কাউর। ভারতীয় এ অভিনেত্রী দাবি করেছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। ভারতের দক্ষিণীয় সিনেমায় ‘বম্বশেল’ নামে পরিচিত চার্মি কাউর নিজে বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে বলাবলি করছেন। এমনটিই দাবি করেছেন দক্ষিণের আরেক অভিনেত্রী শ্রী রেড্ডি।
শ্রী রেড্ডি তার টুইটারে সরাসরি সেই মহিলার নাম উল্লেখ না করলেও ভারতীয় প্রচারমাধ্যমের ধারণা- তিনি চার্মি কাউরের নাম বলছেন। এমন বিধ্বংসী টুইটের পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, যিনি বিশ্বের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে ১০০টি সেঞ্চুরি করেছেন। কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে শ্রী রেড্ডির এমন পোস্টকে অনেকেই ‘ভুয়া’ পোস্ট বলে মন্তব্য করছেন। যে কারণে শ্রী রেড্ডিকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

No comments:
Post a Comment