লিঙ্গ বৈষম্যে অনুষ্কা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

লিঙ্গ বৈষম্যে অনুষ্কা!

লিঙ্গ বৈষম্যে আনুষ্কা!
বলিউডে যেনো চলছে প্রতিবাদের মৌসুম। বিলাসী জীবনযাপন ছেড়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেক অভনিতো-অভিনেত্রী।
সমাজিক অবক্ষয় আর অসহিষ্ণুতা নিয়ে কথা বলে তোপের মুখে আছেন কিং খান। আর আমির খানতো দেশই ছেড়েছেন।
লিঙ্গ বৈষম্য আর বলিউড স্টারদের বাধনছাড়া জীবন নিয়ে কথা বলে সমালোচিত হয়েছেন কঙ্গনা রানাওয়াত। লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেছেন প্রিয়াঙ্কা চোড়পাড়াও।
এবার সরব হলেন আনুষ্কা শর্মা।
অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বেশ তারতম্য লক্ষ করা যায় বলিউডে। সম্প্রতি অনুপমা চোপড়ার শোতে এসে একই বিষয়ে ক্ষোভ উগরে দিলেন অনুষ্কা। তবে শুধু যে পারিশ্রমিক তা কিন্তু নয়, লিঙ্গ বৈষম্য নিয়েও মনের গহিনের জমানো কথা খুলে বললেন অনুষ্কা।
বয়স মাত্র ২৭। বলিউডে পা দিয়েই সাড়া জুগিয়েছিলেন শাহরুখ খানের সাথে জুটিবদ্ব রয়ে ‘রাব নে বানা দে জোডি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
এর পর পেরিয়েছেন সাত সাতটি বছর। এরই মধ্যে মাথায় জুড়েছে প্রযোজকের পালকও। কিন্তু তা সত্ত্বেও লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন অনুষ্কা। তা নিয়ে ১০টি বিস্ফোরক মন্তব্য করেন অনুষ্কা। কী কী বললেন তিনি-
১। পুরুষরা যতদিন খুশি অভিনয় করতে পারেন। কিন্তু  মহিলাদের একটু বয়স হলেই কেন কেরিয়ার শেষ হয়ে যায়?
২। আউটডোর শুটিংয়ে হিরোদের সব সময় ভাল ও বড় ঘর দেওয়া হয়।
৩। ছোট থেকে বাবা, মা আমাকে ও ভাইকে সমান গুরুত্ব দিয়ে বড় করেছেন। অভিনেত্রী হওয়ার পরই আমি লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছি।
৪। আমাদের সমাজেও ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়।
৫। আমার অভিজ্ঞতা, আমার প্রতিভা নিয়ে এক জন পুরুষ সব সময় আমার থেকে বেশি পারিশ্রমিক পান। এটাই সিস্টেম হয়ে এসেছে।
৬। সাহসী মহিলাদের ইন্ডাস্ট্রি পছন্দ করে না। আমি স্পষ্টবাদী ওরা আমাকে অ্যাক্টিভিস্ট বলে।
৭। তবে ভারতে জন্মে আমরা ভাগ্যবান। এখানে সকলের পছন্দ এতটাই সাধারণ যে আমরা সকলেই তারকা।
৮। যখন আমাকে তোমরা কম টাকা দিচ্ছ, তখন বুঝিয়ে দিচ্ছ যে আমি অতটা মূল্যবান নই।
৯। যদি এমন কোনও ছবির প্রস্তাব আমাকে দেওয়া হয় যেখানে আমার চরিত্রের গুরুত্ব নায়কের চরিত্রের থেকে বেশি, তাহলে কোনও নায়কই বোধহয় সেই ছবি করতে রাজি হবেন না।
১০। এই ইন্ডাস্ট্রিতে মহিলাদের জন্য ঝুঁকি নেওয়া অনেক সহজ। কারণ তাঁদের থেকে কেউ কিছু প্রত্যাশা করে না

No comments:

Post a Comment

Post Top Ad