মেয়ের বয়সী ছাত্রীর সঙ্গে ৬২ বছরের গায়কের ‘অসম প্রেম’?? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

মেয়ের বয়সী ছাত্রীর সঙ্গে ৬২ বছরের গায়কের ‘অসম প্রেম’??

মেয়ের বয়সী ছাত্রীর সঙ্গে ৬২ বছরের গায়কের ‘অসম প্রেম’
শিরোনাম দেখে অনেকেই অবাক হবেন হয়তো। প্রশ্ন জাগবে এও কী সম্ভব? এমনটিই সম্ভব হয়েছে ভারতের গুরু-শিষ্যের বেলায়। দীর্ঘ ৩ বছরের বেশি সময় ধরে ভারতের ৬৫ বছরের ভজন গায়ক অনুপ জালোটা প্রেম করছেন তারই ২৮ বছরের ছাত্রী জসলিন মাথারুর সঙ্গে।
সম্প্রতি বিগ বস ১২ এর ঘরে এ অসম প্রেমের কথা জানিয়েছেন তারা। জিনিউজ জানায়, গুরুর কাছে নাকি গান শিখতে গিয়েই তার প্রেমে পড়েন জসলিন। বর্তমানে তারা মুম্বাইয়ে একসঙ্গেও থাকছেন বলে জানিয়েছেন জসলিন। অসম বয়সের এই জোড়ি দেখে হতবাক হয়েছেন খোদ বিগ বসের সঞ্চালক সালমান খানও।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জসলিন মাথারু জানিয়েছিলেন, ‘এই সম্পর্কের বিষয়ে তার পরিবার ও বন্ধুবান্ধব কেউই জানেন না, তারা বিষয়টি জেনে চমকে যাবেন।” বিষয়টি ভালোভাবে নেয়নি জসলিনের পরিবার। বছর ২৮ এর মেয়ে যে শেষপর্যন্ত ৬৫ বছরের গায়কের সঙ্গে প্রেম করছেন, একসঙ্গে থাকছেন, এ খবর জানার পর আতকে উঠেছেন জসলিনের বাবা কেশর মাথারু। তিনি বলেছেন,‌ ‘এই খবরটা শুনে আমি এবং আমার পরিবার হতবাক। যদিও এবিষয়ে আমি মেয়ের সঙ্গে কথা না বলে ওর ব্যক্তিগত জীবন নিয়ে এখনই কিছু বলতে চাই না। বিগ বস শেষ হোক আগে সে বিগবস জিতুক তার পর বিষয়টি নিয়ে আমরা কথা বলবো।’
বাবা কেশর মাথারু আরও বলেন, ‘ আমি এবিষয়ে ইন্টার ছড়িয়ে পড়া নানান মন্তব্য বিন্দুমাত্র অস্বস্তিতে নেই। জসলিন একজন প্রশিক্ষিত গায়িকা। বিভিন্ন স্টেড শো করে, বলিউডে গান গায়। তবে আমাদের পরিবারেও একটা মান মর্যাদা আছে, তাই কোনও রকম নোংরা প্রচারে আমি মাথা ঘামাতে চাই না। এর আগেও বিগ বসের ঘরে থাকা বহু প্রতিযোগীর সম্পর্কে নোংরা প্রচার হয়েছে। তাই আমি মনে করি না আমার মেয়ে আদপে কোনও ভুল কাজ করবে।’

No comments:

Post a Comment

Post Top Ad