‘ভারত’-এ থাকছেন না। সলমন খান-কে এভাবেই মুখের ওপর না করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিকের সঙ্গে বাগদান এবং তারপর বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি, সে সবের জন্যই নাকি সালমানের সিনেমায় অভিনয় করবেন না বলকে ঘনিষ্ঠ মহলে জানান প্রিয়াঙ্কা।
যদিও, অন্য একটি সূত্র মারফত জানা যায়, পারিশ্রমিক নিয়ে টানাপোড়েনের জেরেই শেষ পর্যন্ত সালমান খানের সিনেমা থেকে সরে গিয়েছেন প্রিয়াঙ্কা।পরিচালক আলি আব্বাস জাফরের এই সিনেমার জন্য প্রিয়াঙ্কার সঙ্গে ১২ কোটির চুক্তি হলেও, শেষ পর্যন্ত তাঁকে ৬.৪ কোটি দেওয়া হয়। এই ঘটনার পরই ‘ভারত’ থেকে প্রিয়াঙ্কা চোপড়া সরে যান বলে শোনা যায়। যদিও বিষয়টি নিয়ে এতদিন পর্যন্ত সালমান বা প্রিয়াঙ্কা চোপড়া কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু, বিগ বসের এই সিজনের শুটিংয়ে হাজির হয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে মুখ খোলেন সালমান খান।
‘ভারত’ থেকে বেরিয়ে যাওয়ায় সলমন কি প্রিয়াঙ্কার উপর রেগে রয়েছেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে হেসে ফেলেন সলমন। এরপরই তিনি বলেন, তিনি প্রিয়াঙ্কার ওপর কোনওভাবে রেগে নেই। নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বাগদানের অনুষ্ঠান অভিনেত্রীর জীবনের অন্যতম সেরা মুহূর্ত। তাই কোনওভাবেই প্রিয়াঙ্কা উপর তিনি রেগে নেই বলে স্পষ্ট জানান সালমান খান।
প্রসঙ্গত, নিক, প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টিতে হাজির হন সালমান খানের বোন অর্পিতা খান-ও। কিন্তু, প্রিয়াঙ্কার আর ‘ভারত’-এ থাকা হলো না বলেও মন্তব্য করেন সালমান। অর্থাত বলিউড ‘ভাইজান’ কী এখনও পিগির সঙ্গে কাজ করতে চাইছেন? সালমানের কথা শুনে এবার এমন প্রশ্নই তুলতে শুরু করেছে বলিউডের একাংশ।

No comments:
Post a Comment