শরীর বিকিয়ে বিশ্ব ভ্রমণ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

শরীর বিকিয়ে বিশ্ব ভ্রমণ!

শরীর বিকিয়ে বিশ্ব ভ্রমণ!
নিজের পকেট থেকে এক টাকাও খরচ হয়নি তার। অথচ ঘুরে ফেলেছেন পৃথিবীর অনেক দেশ। সেরেছেন পৃথিবী বিখ্যাত সব শপিংমলে কেনাকাটা। মেয়েটির পুরো নাম মনিকা লিন। আমেরিকার বাসিন্দা। বয়স পঁচিশের কোটায়। কিভাবে সম্ভব হলো এমনটি। শুনুন তাহলে বিস্তারিত-
‘ন’টা-পাঁচটা চাকরি করলে এই সব দেশ ঘুরতে দশ বছরের বেশি সময় লেগে যেত। অত অপেক্ষা করার সময় নেই। স্রেফ অনলাইনে পুরুষ বন্ধু জোগাড় করি’- এমনই বলছেন মনিকা।
বিশ্ব ভ্রমণে এটা তার বিকল্প এবং অভিনব পন্থা । বিভিন্ন দেশে একের পরে এক পুরুষ বন্ধু জোগাড় করা থাকে মনিকার। একটি ওয়েবসাইটের মাধ্যমে মনিকা নিত্যনতুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। সেই সব ‘বন্ধু’ বিত্তবান এবং বেড়াতে যাওয়ার জন্য তাঁরা নারীসঙ্গকে আবশ্যক বলে মনে করেন। মনিকার পুরো খরচ তাঁরাই বহন করেন। পরিবর্তে মনিকাকে দিতে হয় তাঁর শরীর।
মনিকা বলছেন, ‘প্রথমে ভেবেছিলাম, ঠিক করছি তো? একটা দ্বিধা ছিলই। তার পরে একদিন শুরু করেই দিলাম।’ আমেরিকার বাসিন্দা এই যুবতীর সাফ কথা, ‘এইভাবে বেড়ানোর আগে কোনদিন আমেরিকার বাইরে পা রাখিনি। এখন পাসপোর্ট ভরে এসেছে। পুরো দুনিয়াটাই আমার সামনে উন্মুক্ত।’
শুরুটা হয়েছিল বার্বেডস দিয়ে। একটি বহুজাতিক সংস্থার ৩১ বছর বয়সি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে এক সপ্তাহের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাটিয়েছিলেন।
সেক্স কি আবশ্যিক শর্ত এমন প্রশ্নে মনিকার উত্তর ‘না। সেক্সের কথা প্রথমে বলা হয় না। কিন্তু দু’জন নারী-পুরুষ বেড়াতে যাবেন একসঙ্গে, এক বিছানায় শোবেন আর যৌনতা থাকবে না, এটা হয়?’
এমন লোকও আছেন যিনি মনিকার সঙ্গে একবার বেড়াতে যাওয়ার পরে তাঁর ফ্যান হয়ে গিয়েছেন। যেখানেই বে়ড়াতে যান, মনিকাকেই তার চাই।

No comments:

Post a Comment

Post Top Ad