জলদস্যু অমিতাভ বচ্চন!? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

জলদস্যু অমিতাভ বচ্চন!?

জলদস্যু অমিতাভ বচ্চন! (ভিডিও)

 
মুম্বাই, ১৯ সেপ্টেম্বর- লোগো উন্মোচনের একদিন পরেই 'থাগস অব হিন্দুস্তান'র প্রথম লুকের পোস্টার প্রকাশ করলেন আমির খান। 'সবচেয়ে বড় থাগ' খুদবক্সের ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন। সিনেমায় কেমন রূপে দেখা যাবে তাকে সেই ছবিই প্রকাশ করেছেন আমির।
সিনেমায় এক জলদস্যুর সাজে দেখা যাচ্ছে তাকে। সম্পূর্ণ ধাতব একটি পোশাকে, হাতে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পিছনে উত্তাল সমুদ্র আর বড় একটি জ্বলন্ত জাহাজ। এই সিনেমায় যুদ্ধের দৃশ্য রয়েছে বারেবারেই। সেই কারণে শুটিং চলাকালে ঘাড়ে ও কাঁধে তীব্র যন্ত্রণাও পান তিনি।
'থাগস অব হিন্দুস্তানে' খুদবক্সের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। সেই সিনেমার প্রথম লুক প্রকাশ করা হয়েছে।

এই বছর, মার্চ মাসে যোধপুরে শুটিংয়ের সময় পিঠে আর কাঁধে মারাত্মক ব্যথা শুরু হয় অমিতাভ বচ্চনের। পরে ৭৫ বছর বয়সী এই অভিনেতাকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখানে তার স্ত্রী জয়া বচ্চন জানান, অভিনয়ের পোশাক ভীষণই ভারি। সেই কারণেই এই ব্যথা শুরু হয়েছে, বাকি সব ঠিকই আছে।
বিজয়কৃষ্ণ আচার্য (তশন ও ধুম-৩) পরিচালিত 'থাগস অব হিন্দুস্থান' একটি কাল্পনিক অ্যাডভেঞ্চারের গল্প। যশরাজ ফিল্মস প্রযোজিত এই সিনেমার অন্য অভিনেতা অর্থাৎ আমির খান, ক্যাটরিনা কাইফ এবং ফাতিমা সানা শেখেরও পোস্টার দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে 'থাগস অব হিন্দুস্তান'।

No comments:

Post a Comment

Post Top Ad