কিশোরীর কান থেকে বের হলো ১০২৩ পিঁপড়া! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

কিশোরীর কান থেকে বের হলো ১০২৩ পিঁপড়া!


মাত্র ১২ বছরের একটি মেয়ের কানের ভেতর থেকে দলে দলে বেরিয়ে আসছে কালো পিঁপড়ার দল। রীতিমতো সারি বেঁধে। শুনতে অবিশ্বাস্য এই ঘটনাটি আলোড়ন ফেলেছিল ভারতজুড়ে।
দেশটির গুজরাট রাজ্যের আহমেদাবাদে এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে না পেলেও ওই কিশোরীর কানে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। দিল্লির মায়াবতী হাসপাতালের চিকিৎসক ভিকে সিং গত সপ্তাহে জটিল অস্ত্রোপচারের পর কিশোরীর কান থেকে ডিম, লার্ভাসহ মোট ১০২৩টি পিঁপড়া বের করে আনেন।
শ্রেয়া তার বাবাকে জানায়, তার কানে আবার পিঁপড়া ঢুকেছে। মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যান তিনি। কান থেকে আবার পিঁপড়াগুলো বের করে দেন চিকিৎসক। কয়েক দিন পর আবার কানে পিঁপড়ার দল খোঁচাখুঁচি শুরু করে। মেয়েকে নিয়ে দেসা, পাটনা, আহমেদাবাদের ইএনটি বিশেষজ্ঞদের দ্বারে দ্বারে ছুটেছেন সঞ্জয় দর্জি। কিন্তু কিছুতেই কিছু হয়নি।
দেসা শহরের ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক ড. জওহর তালসানিয়া জানিয়েছেন, চিকিৎসক হিসেবে তিনি ৩৫ বছর কাজ করছেন। কিন্তু এমন ঘটনা দেখেননি এবং শোনেননি কখনো।
তিনি আরও বলেন, কানে পিঁপড়া ঢুকে গেলে অস্বস্তি ও যন্ত্রণায় কাতর হয়ে ওঠে মানুষ। কিন্তু শ্রেয়ার কানে ১০ থেকে ১২টি পিঁপড়া একসঙ্গে বাস করে। বের করে দিলে আবার কানে পিঁপড়া পাওয়া যায়। কীভাবে এমনটি হচ্ছে তা এখনো উদঘাটন করা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad