রাজনীতিক ও ধার্মিকদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তসলিমার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

রাজনীতিক ও ধার্মিকদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তসলিমার

রাজনীতিক ও ধার্মিকদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ আনলেন তসলিমা
বৃহস্পতিবার রাত ১২টার পর নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে রাজনীতিক আর ধার্মিকদের বিরুদ্ধে তার সব অধিকারকে গণধর্ষণ করার অভিযোগ আনলেন।
এই রাজনীতিক এবং ধার্মিক কেবল আমাদের দেশীয় নয় বরং বিশ্ব প্রেক্ষিতেই তিনি এ কথা বলেন।
তিনি স্মৃতিচারণ করে জানালেন, কিছুদিন আগেও কলকাতা বইমেলায় তিনি বাংলা ভাষায় কবিতা আবৃত্তি করেছেন; এখন সেখানে তাও পারছেন না।
তিনি তার স্ট্যাটাসে বলেন, “বাংলাদেশ আজ ২১ বছর হলো আমাকে দেশে ফিরতে দিচ্ছে না। একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনারে আমার ফুল দেওয়ার অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ। বাংলা ভাষায় লেখা আমার কবিতা পড়ার অধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ।”
স্ক্রিনশটটি সংবাদ প্রকাশের পর সংযোজিত
স্ট্যাটাসে তিনি ভারতের পশ্চিমবঙ্গের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন। ভারতে বসবাসকারীদের সে দেশের আইনে কবিতা পড়তে না দেওয়ার কথা কোথাও লেখা নেই বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, মাত্র ১ দিন আগেই তিনি ভালোবাসা দিবসে প্রকাশ্যে চুমু বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে মানুষকে প্রকৃতিবাদী হওয়ার পরামর্শ দেন।

No comments:

Post a Comment

Post Top Ad