পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যে বলিউড তারকারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যে বলিউড তারকারা


বলিউডের সঙ্গে ক্রিকেট মাঠের সম্পর্কের কথা প্রায় সবারই জানাl শর্মিলা ঠাকুর-টাইগার পতৌদি হোক কিম্বা বিরাট-অানুশকাl কিন্তু, বলিউড পাড়ার বেশ কয়েকজনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটাও বেশ মজবুতl জানেন কি? ভারত-পাকিস্তান সীমান্ত, কুটনৈতিক বোঝাপড়া নিয়ে যাই হোক না কেন, হৃদয় দেয়া নেয়ায় কিন্তু পিছিয়ে নেই কোনো দেশইl
আর তাই তো, সীমান্তের বেড়াজাল টপকে অনেক সময় তারা একে অন্যের প্রেমে পড়েছেনl কারো সম্পর্ক স্থায়ী হয়েছে, আবার কারো হয়নিl যেমন-
নিগার খান-খায়াম শেখ : গহর খানের বোন তথা মডেল অভিনেত্রী নিগার সম্প্রতি গাটছড়া বাঁধেনl পাকিস্তানের বাসিন্দা ব্যবসায়ী খায়াম শেখl যদিও, কর্মসূত্রে তিনি দুবাইতে থাকেনl
সুস্মিতা সেন-ওয়াসিম আকরাম : স্ত্রী হুমাইমা মালিকের সঙ্গে বিচ্ছেদের পর সাবেক বিশ্ব সুন্দরি সুস্মিতা সেনের আশপাশে নাকি ওয়াসিম আকরামকে দেখা যাচ্ছিলl যদি, ওয়াসিম এবং সুস্মিতা দু’জনেই বিষয়টি অস্বীকার করেনl
অমৃতা অরোরা-উসমান আফজল : শোনা যায়, মালাইকা অরোরার বোন অভিনেত্রী অমৃতা অরোরা নাকি ৪ বছর ধরে উসমান আফজলের সঙ্গে ‘ডেট’ করেনl মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন উসমান এবং অমৃতা বলিউড পাড়া নিয়ে ব্যস্তl কিন্তু, বেশ কিছুদিন পরই ভেঙে যায় তাদের সম্পর্কl উসমান আফজল পাকিস্তানি হলেও, খেলতেন ইংল্যান্ডের হয়েl
তামান্না-আবদুল রাজ্জাক : দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে পাকিস্তানি ক্রিকেটর আবদুল রাজ্জাকের সম্পর্কের কথা অনেকেরই জানাl দুবাইতে অনেকবারই একসঙ্গে দেখা গিয়েছে তাদেরl
সোনালি বেন্দ্রে-শোহেব আখতার : সোনালি বেন্দ্রেকে বেশ পছন্দ ছিল শোহেব আখতারেরl এমনকী, সোনালি যদি তার সঙ্গে সম্পর্কে না করেন, তাহলে তাকে অপহরণও করবেন, এমন বলতেও শোনা যায় ওই পাকিস্তানি ক্রিকেটারের মুখে (যদিও, মজা করেই)l শোনা যায়, প্রকাশ্যে না এলেও, বন্ধুত্ব হয়েছিল ওই দু’জনের মধ্যে এক সময়l
বীনা-অস্মিত : বিগ বসের ঘরে হাজির হয়ে আমিশা প্যাটেলের ভাই অস্মিত প্যাটেলের সঙ্গে মাখোমাখো সম্পর্ক হয়েছিল পাকিস্তানি অভিনেত্রী বীনা মালিকেরl যদিও, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নিl
রিনা রায়-মহসিন খান : অভিনেত্রী রিনা রায়ের প্রেমে পড়েন পাকিস্তানি ক্রিকেটর মহসিন খানl দু’জনে ঘরও বাঁধেনl কিন্তু, বিয়ের কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাদেরl

No comments:

Post a Comment

Post Top Ad