চোখ দিয়ে রক্ত ঝড়ে মোহাজেরিনের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

চোখ দিয়ে রক্ত ঝড়ে মোহাজেরিনের

বগুড়ায় বিরল রোগে আক্রান্ত কলেজ ছাত্রী মোহাজেরিন খাতুন (১৮) সুস্থ্য হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান। কিন্তু তার শরীরে রয়েছে অজানা রোগ। আর এই রোগের কারণে মোহাজেরিনসহ তার পুরো পরিবার রয়েছে দুশ্চিন্তায় ও আর্থিক অনটনে। পরিবারের সদস্যরা বলছেন মোহাজেরিন এর চোখ, নাক ও কান দিয়ে রক্ত পরে। রক্ত পরার সময় তার হাত, পা কাঁপে। প্রায় ১ মিনিট সময় ধরে রক্ত পড়ার পর তা আবার বন্ধ হয়ে যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালের চিকিৎসকরা বিভিন্ন কিছু পরীক্ষার পর কিছু বলতে না পেরে পরের দিন মেয়ে ছাড়পত্র দিয়ে দেয়। এর প্রায় এক মাস পর আবার চোখ কান ও নাক দিয়ে রক্ত ঝড়লে আবারো হাসপালে নেয়া হয়। সেবারও ছাড়পত্র দিয়ে দেয়। এরপর ডাক্তার রা তার কোন রোগ ধরতে না পেরে তাকে আর ভর্তি নেয় না।মোহাজেরিনের বোন মোহসিনা আকতার জানান, তার বাবা মোতাহার হোসেন স্বর্ণ শিল্পের কাজ করেন। সামান্য আয় দিয়ে চলে তিন বোন ও এক ভাইয়ের সংসার। বগুড়া শহরের ধরমপুর পূর্ব পাড়ায় তাদের বসবাস। তার মা রোকেয়া বেগম গৃহিনী। চোখ দিয়ে রক্ত পড়ে প্রায় ৪০ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড এর মত। রক্ত মুছে দেয়ার কিছুক্ষণ পর থেকে রক্ত আসা বন্ধ হয়ে যায়। রক্ত আসার সময় তার বোন প্রথম দিকে খুব ভয় পেলেও এখণ কিছুটা কমেছে। মোহাজেরিন খাতুন এর মা রোকেয়া বেগম জানান, ২০১৭ সালের ডিসেম্বরে মোহাজেরিন এর চোখ, নাক ও মুখ দিয়ে রক্ত আসে। রক্ত বের হওয়ার পরই সে অজ্ঞান হয়ে পড়ে। ওই দিন সে একটি বিয়ের বাড়িতে ছিল। বিয়ে বাড়ি লোকজন হতভম্ব হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে থাকাকালে তার চোখ মুখ দিয়ে আর রক্ত আসে নি।
বগুড়ার বিভিন্ন ডাক্তারদের দেখালে তারা হাজার হাজার টাকার পরীক্ষায় করায় কিন্তু ভাল করতে পারে না। কোন ডাক্তার বলেন তার টেনশন থেকে এমন হয়। কেউ আবার বলেন রক্তের চাপ বেশি। কিন্তু তার রোগ ভাল হচ্ছে না।
সর্বশেষ গত ৩০ আগস্ট তার চোখ, নাক দিয়ে রক্ত বের হয়। সে বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর একাদশ শ্রেণীর ছাত্রী। সে লেখাপড়ায় আগ্রহী। জমি, গরু বিক্রি করে চিকিৎসা করিয়েছেন। কিন্তু এখন আর তার চিকিৎসা ব্যায় তারা করতে পারছে না। তার চিকিৎসার জন্য কমপক্ষে চার লাখ টাকা প্রয়োজন হয়ে পড়েছে।
তার সুস্থ্যতার জন্য ভারতে নিয়ে যেতে চায় পরিবারের সদস্যরা। সেখান তার চিকিৎসার জন্য সকলের সহযোগিতা চেয়েছে। তার পরিবার, প্রতিবেশি, আত্মীয় স্বজনরাও আর্থিকভাবে সহযোগিতা করছে। তাকে আর্থিকভাবে সহযোগিতা করার হিসাব নং জনতা ব্যাংক মোহসিনা আকতার ০১০০১১০৭১৯৩২৩।

No comments:

Post a Comment

Post Top Ad