বর ৮৪, কনে ৫৯ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

বর ৮৪, কনে ৫৯


বিশ্বের প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের মধ্যে একজন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক। ধনে, মানে, জশে ও ক্ষমতায় দুনিয়াজুড়ে পরিচিতি তারা। বয়স এখন ৮৪ বছর। বয়সকে বৃদ্ধাঙুলি দেখিয়ে নতুন জীবনসঙ্গীনীর হাতে হাতে রাখলেন মার্ডক। এ থেকে যেন প্রমাণিত হলো, বিয়েতে বয়স বাধা নয়।

বিশ্বের শীর্ষ গণমাধ্যম ব্যবসায়ী মার্ডকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মডেল-অভিনেত্রী জেরি হল। তাদের বাগদান সম্পন্ন হয়েছে। টাইমস পত্রিকার জন্ম, মৃত্যু, বিয়ে বিভাগে মার্ডক-হলের বাগদান নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মার্ডকের মালিকাধীন নিউজ করপোরেশনের অধীনে প্রকাশিত হয় টাইমস।

এটি মার্ডকের চতুর্থ বিয়ে। আর ৫৯ বছরি জেরি হলের প্রথম বিয়ে। তবে সংগীত শিল্পী মাইক জাগারের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে অনেক বছর কাটিয়েছেন তিনি। গত জুন-জুলাই থেকে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত তারা প্রেমের জোয়ারে ভাসছেন। বিয়ের বিষয়ে তারা খুবই রোমাঞ্চিত এবং তাদের ভবিষ্যত নিয়েও তারা উদ্বেলিত।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ও  মার্কিন নাগরিক মার্ডকের সঙ্গে তার তৃতীয় স্ত্রীর ছাড়াছাড়ি হয় ২০১৩ সালে। মার্কিন নাগরিক জেরি হল বিখ্যাত ব্যান্ড দল রোলিং স্টোনের শিল্পী স্যার মাইকের সঙ্গে বিয়ে ছাড়াই ২৯ বছর কাটিয়েছেন। তাদের চার সন্তান রয়েছে। ১৯৯৯ সালে মাইকের সঙ্গে হলের সম্পর্ক শেষ হয়।

গত অক্টোবরে লন্ডনে রাগবি ওয়ার্ল্ড কাপ ফাইনালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাচে প্রথম ফ্রেমবন্দি হন মার্ডক ও হল। অস্ট্রেলিয়া তাদের প্রথম দেখা হয়। মার্ডকের এক বোন ও এক ভাগ্নি জেরি হলের সঙ্গে মার্ডকের পরিচয় করিয়ে দেন।

রোববার লস অ্যাঞ্জেলেসে তাদের বাগদান সম্পন্ন হয়। এ দিন তারা গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad