নিকের জন্য প্রিয়াঙ্কার উপহার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

নিকের জন্য প্রিয়াঙ্কার উপহার


সেপ্টেম্বরেই নাকি মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের আগে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বাগদান পর্ব সেরে নিয়েছেন নিক, প্রিয়াঙ্কা। বাগদানের পর তড়িঘড়ি মার্কিন মুলুকে উড়ে যান নিক। কিন্তু, ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর শুটিংয়ের জন্য মুম্বইতেই রয়ে যান পিগি। কিন্তু, নিকের সঙ্গে দেখা করার জন্য এবার ইতালিতে উড়ে গেলেন প্রিয়াঙ্কা।
জানা যাচ্ছে, নিক জোনাসের এক আট আত্মীয়ের বিয়েতে হাজির হতেই ইতালিতে উড়ে যান প্রিয়াঙ্কা। আর সেখানেই ফের দু’জনকে একসঙ্গে চোখে পড়ে। কিন্তু, একসঙ্গে সময় কাটানোর পরও যেন নিকের কাছ থেকে কোনওভাবেই দূরে সরে থাকতে পারছেন না প্রিয়াঙ্কা।সম্প্রতি নিক জোনাসকে ‘আদর’ পাঠিয়েছেন প্রিয়াঙ্কা। তাও আবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। অবাক লাগছে শুনে?
ইতালির অনুষ্ঠান শেষ হওয়ার পর, ইনস্টাগ্রামে নিক জোনাসকে একটি ‘কিসিং’ ইমোজি পাঠান প্রিয়াঙ্কা চোপড়া। নিক, প্রিয়াঙ্কার ভালবাসার সেই আদান প্রদানের চিহ্ন প্রকাশ হতেই তা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়। যদিও, পিগি কিন্তু এ বিষয়ে মুখ খোলেননি। জিনিউজ

No comments:

Post a Comment

Post Top Ad