জিম না যোগা? ওজন কমানোর সঠিক উপায়টা জেনে নিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

জিম না যোগা? ওজন কমানোর সঠিক উপায়টা জেনে নিন

জিম না যোগা? ওজন কমানোর সঠিক উপায়টা জেনে নিন
আমরা প্রত্যেকেই সচেতন নিজেদের শারীরিক গঠন নিয়ে৷ কীভাবে তাকে নিয়ন্ত্রণ করা যায়, কী ভাবেই বা তাকে ঠিক রাখা যায় তা নিয়ে অনেকেই চিন্তিত৷ প্রত্যেকেরই রোজ একটা শরীর চর্চার প্রয়োজন৷ সেটা ওজন কমানোর জন্য হোক বা ওজন নিয়ন্ত্রণ করার জন্য হোক৷ নিত্য দিনের শরীর চর্চা বিভিন্ন অসুখ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে৷ যেমন ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, নির্দিষ্ট ধরনের ক্যান্সার সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূরে রাখে৷
এর জন্য আমাদের কাছে বেশ কিছু পথ রয়েছে যেমন যোগা বা জিম বা খেলাধূলো৷ তবে কোনটা আমাদের জন্য আদর্শ তা নিয়ে অনেক ক্ষেত্রেই সন্দেহ রয়ে যায়৷
বলা হয়, যোগা হল ওজন কমানোর একমাত্র প্রাকৃতিক উপায়৷
যোগা নমনীয়তা এবং ব্যথার সহ্য ক্ষমতা বাড়ায়৷ হজম ক্ষমতাও বাড়াতে সাহায্য করে যোগা৷ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃৎস্পন্দনের সঠিক মাত্রা দিতে সাহায্য করে৷ যোগা শুধু ওজন কমাতে সাহায্য করে তা নয় এটা শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতেও সাহায্য করে৷
শরীরচর্চার মাধ্যম হিসেবে যোগাকে বেছে নেওয়ার তিনটি কারণ:
১. যোগা হল এক মাত্র প্রাকৃতিক উপায় যা শারীরিক গঠন ঠিক করে৷ যা গোটা শরীর জুড়ে কাজ করে৷ দৈনন্দিন ভিত্তিতে যোগব্যায়াম অনুশীলন করলে অতিরিক্ত ক্যালোরি ঝরতে সাহায্য করে৷
২. সব থেকে মজার জিনিস হল এটা যেকোনও জায়গায় এবং যেকোনও সময় করা যাতে পারে৷ যা বাড়িতে বা বাইরেও করা যেতে পারে৷ এর জন্য কোনও নিদিষ্ট জায়গার প্রয়োজন হয়না৷ যেমনটা জিমের ক্ষেত্রে প্রয়োজন৷ এছাড়া, যোগব্যায়াম করার কোনও নির্দিষ্ট বয়স থাকে না৷ যে কোনও বয়সের মানুষই তা করতে পারে৷
৩. এই যে সামগ্রিকভাবে, যোগব্যায়াম সমগ্র শরীরকে বাইরে থেকে এবং অভ্যন্তরীণভাবে উপকৃত করে৷ শুধু তাই নয় এটি আপনাকে আপনার মন এবং শরীরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে, যা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে৷

No comments:

Post a Comment

Post Top Ad