ক্যাটে মজেছে আমির! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

ক্যাটে মজেছে আমির!

ক্যাটরিনাতে মজেছেন আমির খান
প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘থাগস অব হিন্দোস্থান’। ফিলিপ মিডোস টেইলরের লেখা উপন্যাস ‘কনফেশন অব এ ঠগ’ অবলম্বনে এই ছবির মূখ্য চরিত্রে অভিনয় করছেন মি. পারফেক্টনিস্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান। সহশিল্পী হিসেবে আছেন ‘দঙ্গল কন্যা’ ফতিমা সানা শেখ ও আমিরের ‘ধুম থ্রি’ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ। আরও আছেন বালউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন।
বহুল আলোচিত এই ছবির প্রথমে প্রকাশিত হয় খুদা বক্স চরিত্রে বিগ বি অমিতাভের লুক। এতে দেখা যায় একটা বাজপাখি উড়ে এসে জাহাজে রাখা কামানের ওপর বসছে, আর বিগ বি তার পিছনে তলোয়ার হাতে যুদ্ধের পোশাকে দাঁড়িয়ে আছেন।
এরপর ‘যুদ্ধবাজ’ জাফাইরার লুকে ফতিমা সানা শেখের পোস্টার। প্রতিপক্ষের উদ্দেশে তীর ছুঁড়ছেন তিনি।
আর সর্বশেষে ‘সুরাইয়া জান’ ওরফে ক্যাটরিনার লুক। গর্জিয়াস লেহেঙ্গা, নাকে নথ আর হাতে মেহেদি পরে আদাবের ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাটের সেই রূপ দেখে আমির খান এতটাই উচ্ছ্বাসিত যে ট্যুইটারে লিখেছেন, ‘এত সুন্দরী তিনি! তার প্রেমে পড়তেই । দেখুন...’
‘ঠগ অফ হিন্দুস্থান’ ছবির প্রযোজক আদিত্য চোপড়া। আর ছবিটি পরিচালনা করছেন ‘ধুম থ্রি’ ছবির জনপ্রিয় পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ৷
আঠারো শতকের ঠগদের জীবন কাহিনী নিয়ে নির্মিত এই ঐতিহাসিক ছবি বেশ চমকে দেবে বলিউডের দর্শকদের, এমনটাই প্রত্যাশা ছবির কলাকুশলীদের। ছবিটি আগামী ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad