পায়ের উপর পা তুলে বসলে যেসব সমস্যা হতে পারে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

পায়ের উপর পা তুলে বসলে যেসব সমস্যা হতে পারে

পায়ের উপর পা তুলে বসলে যেসব সমস্যা হতে পারে
চেয়ারে পায়ের উপর পা তুলে বসা অনেকেরই অভ্যাস। আরাম বোধ করায় এভাবে বসে থাকেন। তবে যারা এভাবে বসেন, দীর্ঘদিন তাদের এই অভ্যাসের ফল একসময় এভাবে ছাড়া আর আরাম বোধ করেন না।
কিন্তু চিকিৎসকদের মতে, এভাবে বসে থাকার অভ্যাস আসলে শরীরের ক্ষতি করে। অস্থি ও স্নায়ুর রোগ তো বটেই, এমন করে বসে থাকার অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগের সম্ভাবনাও।
ভারতের অস্থিবিশেষজ্ঞ অমিতাভ নারায়ণ মুখোপাধ্যায়ের মনে করেন, এভাবে বসে থাকতে থাকতে শরীরের হাড়ের ভারসাম্য নষ্ট হয়। পেশীগত নানা সমস্যারও জন্ম হয়।
পায়ের উপর পা তুলে বসলে কী কী ক্ষতি জেনে নেয়া যাক সে বিষয়গুলো-
১. বিশেষজ্ঞরা মনে করেন, এভাবে বসে থাকলে কোমর ও নিতম্বের হাড়ে ব্যথা হয়। পেলভিক বোনের সমস্যা থেকে মানুষ ধীরে ধীরে কুঁজো পর্যন্ত হয়ে যেতে পারে।
২. এই বসার কায়দা শরীরে রক্তচাপ বাড়ায়। স্নায়ুর উপরেও তা প্রভাব ফেলে। পরীক্ষায় দেখা গেছে যারা এভাবে বসেন তাদের রক্তচাপজনিত অসুখ হয়ে থাকে।
৩. প্রায় পা ক্রস করে বসলে শরীরে স্বাভাবিক রক্ত চলাচল বাধা পায়। রক্তচাপের ভার হার্টের উপর চাপ ফেলে। ফলে হৃদরোগের সম্ভাবনাও বাড়ে।
৪. দীর্ঘ ক্ষণ এভাবে বসে থাকলে উরু ও জঙ্ঘার পেশী ক্ষতিগ্রস্ত হয়। উরুর ভেতরের অংশের পেশী আকারে ছোট হয়ে যায়। বাইরের পেশীর সঙ্গে আকারে অসামঞ্জস্য আসায় পায়ে ব্যথা, পেশীতে টান, এমনকি স্নায়ুর নানা অসুখেরও শিকার হতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad