‘আমাদের সম্পর্কটা বন্ধুর মতো’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

‘আমাদের সম্পর্কটা বন্ধুর মতো’

এই মুহূর্তে নাকি জীবনের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভিরে ডি ওয়েডিং’ বক্স অফিসে প্রায় ১৩৯ কোটি টাকার ব্যবসা করেছে। কারিনার অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ছেলে তৈমুর আলি খান প্রায় সব সময়ই লাইমলাইটে থাকে। অন্য দিকে সাইফও বেশ ভালো ভালো প্রজেক্টে কাজ করছেন।

করিনার কথায়, এমন অনেক জিনিস রয়েছে যেটা আমার জীবনে বা ব্যক্তিত্বে যোগ করেছে সাইফ। আসল ব্যাপারটা হল, ও কখনও আমাকে পাল্টে দেওয়ার চেষ্টা করেনি। আমার জীবনটা আমার থেকে কেড়ে নেয়নি। আমি যেমন, আমাকে তেমনই থাকতে দিয়েছে। তেমন ভাবেই মানিয়ে নিয়েছে আমাকে। আমাদের সম্পর্কটা ঠিক বন্ধুর মতো।শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকলকে নিয়ে জন্মদিন কাটালেন নায়িকা। তার আগে সইফের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন নায়িকা।
কারিনা জানান, তৈমুরের জন্মের পর অনেক বেশি সময় এক সঙ্গে কাটান তারা। ছেলের দেখভালের দায়িত্ব নিয়েছেন দু’জনেই। সব মিলিয়ে বিয়ের পর সইফের সঙ্গে থেকে তার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে বলেই মনে করেন কারিনা।

No comments:

Post a Comment

Post Top Ad