বিশ্বের ১০০ মিলিয়ন মানুষের ঘুম হয় না - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

বিশ্বের ১০০ মিলিয়ন মানুষের ঘুম হয় না

বিশ্বের ১০০ মিলিয়ন মানুষের ঘুম হয় না
বৈশ্বিক নিদ্রা সংকটে ভুগছে পৃথিবী। বিশ্বে কমপক্ষে ১০০ মিলিয়ন মানুষের পর্যাপ্ত ঘুম হয় না। বিশ্বের মোট ৮ শতাংশ মানুষ নিদ্রাজনিত রোগ এবং নাকডাকা সমস্যায় আক্রান্ত। এছাড়া ২২ মিলিয়ন আমেরিকান নিদ্রাহীনতায় ভুগছে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিদ্রা দিবস উপলক্ষে আয়োজত আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। বিশ্ব নিদ্রা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব সার্জন্স ফর স্লিপ অ্যাপনিয়া।
সংগঠনের সভপতি ডা. মো. খোরশেদ আলম মজুমদারে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।


মূল প্রবন্ধে তিনি বলেন, শিশু থেকে বৃদ্ধ সবারই ঘুমে সমস্যা হতে পারে। তবে বয়স ভেদে এর কারণের ভিন্নতা রয়েছে। শিশুদের ক্ষেত্রে সাধারণত এডিনয়েড ও টনসিলের অস্বাভাবিক বৃদ্ধিজনিত কারণে ঘুমের ব্যাঘাত ঘটে। বড়দের ক্ষেত্রে নাকের হাড় বাকা, বড় আকারের টনসিল, নাকের পলিপ এবং অতিরিক্ত ওজনের কারণে ঘুমের সমস্যা হয়ে থাকে।
তিনি বলেন, সুচনাতে সামান্য সমস্যা দিয়ে শুরু হলেও ঘুমের ব্যাঘাতজনিত কারণে উচ্চরক্তচাপ, স্ট্রোক, হৃদরোগ ইত্যাদি রোগ হতে পারে। অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ।

No comments:

Post a Comment

Post Top Ad