৪৬ বারেও উতরাতে পারেনি....! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

৪৬ বারেও উতরাতে পারেনি....!

৪৬বারেও উতরাতে পারেনি মাধ্যমিকের বাধা!
আমরা ‘আদু ভাই’য়ের গল্পটা জানি। সেই আদু ভাই বারবার পরীক্ষা দিয়েও সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠতে পারছিলেন না। অবশেষে যখন বউয়ের হুমকিতে খেটেখুটে অষ্টম শ্রেণিতে ওঠেন, তখন তার ছেলেও তার সঙ্গে একই ক্লাসে ওঠে। সেটা অবশ্য ছিল নিছকই গল্প। কিন্তু এ যুগে বাস্তবে এক আদু ভাইয়ের দেখা মিলেছে। মাধ্যমিক পাস দেয়ার জন্য তিনি এবার ৪৭তম বারের মতো পরীক্ষায় বসছেন।
শিবচরণ যাদব নামের এই ‘আদু ভাই’য়ের বাড়ি ভারতের রাজস্থান রাজ্যের আলওয়াই জেলার কোহারি গ্রামে। ৭৭ বছর বয়সী শিবচরণ ১৯৬৮ সাল থেকে পরীক্ষা দিয়ে আসছেন। কিন্তু প্রতিবারই ফেল করেন। তার পরও পরীক্ষা দিয়ে যান। কারণ তার যে এক ‘কঠিন’ শপথ আছে। যৌবনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, দশম শ্রেণি পাস না করা পর‌্যন্ত বিয়ে করবেন না তিনি।
শিবচরণ শপথ রক্ষা করেছেন। দশম শ্রেণি পাস করা হয়নি। বিয়েও করা হয়নি তার। এ বয়সে বিয়ের বিষযটা আর তার কাছে মুখ্য নয়, কিন্তু দশম শ্রেণি পাস তিনি করবেনই।
ইতিমধ্যে ৪৬বার পরীক্ষা দেয়া হয়েছে এই আদু ভাইয়ের। আগামী ১০ মার্চ  ৪৭ বারের মতো পরীক্ষায় বসছেন তিনি। এ বছর তিনি সব বিষয়ে পাস করার আশা করছেন বলে জানিয়েছেন ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে।
বর্তমানে শিবচরণের পরিবারে কেউ নেই। উত্তরাধিকারসূত্রে পাওয়া এক বাড়িতে আছেন ৩০ বছর ধরে। সরকারের দেওয়া বয়স্ক ভাতা এবং কাছের মন্দিরের প্রাসাদ   খেয়ে তার জীবন চলে।
টাইমস অব ইন্ডিয়াকে শিবচরণ বলেন, “আমি প্রথমবার পরীক্ষা দিই ১৯৬৮ সালে। ওই বছর ফেল করি। প্রতিবারই কিছু বিষয়ে পাস করি, আবার অন্যগুলোতে ফেল করি। আমি যদি গণিত ও বিজ্ঞানে পর্যাপ্ত নম্বর পাই, তবে হিন্দি ও ইংরেজিতে ফেল।” এভাবে হয়তো অন্য কোনো বছর হিন্দিতে ভালো করেছেন, কিন্তু অন্য সব বিষয়ে ফেল করেছেন।
একবার শিবচরণ প্রায় পাস করে ফেলেছিলেন। সেটা ২১ বছর আগে ১৯৯৫ সালে। তিনি সেবার শুধু গণিতের কারণে শপথ পূরণ করতে পারেননি।
তবে ‘এ বছর আমি সবগুলোতে পাস করার আশা করছি।” বলেন শিবচরণ।
তার বারবার অনুত্তীর্ণ হওয়ার পরও পরীক্ষা দিয়ে যাওয়ার গোপন কথা ডেইলি মেইলকে জানান শিবচরণ। যৌবনে করা শপথ রক্ষা করতেই তিনি বারবার পরীক্ষা দিয়েছেন। তার শপথ ছিল্- দশম শ্রেণি পাস না করলে তিনি বিয়ে করবেন না। কিন্তু তার দশম শ্রেণি পাস হয়নি; বিয়েও হয়নি।
এখন অবশ্য আর বিয়ের কথা ভাবছেন না শিবচরণ। তার মাথায় বিশ্বরেকর্ডের চিন্তা। শিবচরণ বলেন, “আমার বিয়ের এখন আর সুযোগ নেই। বিশ্বরেকর্ডে নাম লেখানোর জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছি।”

No comments:

Post a Comment

Post Top Ad