বিয়ে করলেন স্টিভ স্মিথ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

বিয়ে করলেন স্টিভ স্মিথ

বিয়ে সেরে নিলেন স্টিভ স্মিথ
বিভিন্ন গনমাধ্যমে আলোচনা তৈরি আগেই আড়লে বিয়েটা সেরে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার চাপ কাটাতেই শুভ কাজটা সেরে নিলেন এই অজি তারকা।
দীর্ঘদিনের প্রেমীকা দানি উইলিসের সঙ্গে গাঁটছাড়া বাঁধলেন স্মিথ। গত ১৫ সেপ্টেম্বর দক্ষিণ সিডনির বেরিমার বেনডুলি এস্টেটে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন নাথান লায়ন, মিচ মার্শ, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, উসমান খাজার মত অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়রা।
২০১৭ সালে আমেরিকাতে প্রেমিকা উইলিসকে হাঁটু গেঁড়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন স্মিথ। উইলসের সঙ্গে তার প্রথম দেখা ২০১১ সালে। তখন আমেরিকাতে আইন বিভাগে পড়াশুনা করত। সেখান থেকেই আস্তে আস্তে উলসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন স্মিথ।
নিজের বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জনপ্রিয় এই ব্যাটসম্যান লিখেছেন,‘আমি আমার সবচেয়ে প্রিয় বান্ধবীকে বিয়ে করেছি। এটা ছিল অনেক দারুণ একটি দিন। দানি উলসকে অনেক দারুণ লেগেছিল।’

No comments:

Post a Comment

Post Top Ad