"ঠিক মানুষ খুঁজে পেলে বিয়ে করবো" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

"ঠিক মানুষ খুঁজে পেলে বিয়ে করবো"

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন অভিনীত পরবর্তী সিনেমা ‘শুভ শারদীয়া’। রাজদীপ ঘোষ পরিচালিত এই সিনেমায় শারদীয়া নামে এক আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করছেন রাইমা।

এদিকে প্রেমের ব্যাপারেও একদমই কথা বলেন না রাইমা। বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে আছেন কিনা তাও জানা যায়নি। তবে কয়েক বছর আগে প্রেমের ব্যাপারে ইতিবাচক কথা বলেছিলেন। কিন্তু তারপরে আর এ ব্যাপারে মুখ খোলেননি রাইমা সেন।রাইমা সেন সুচিত্রা সেনের নাতনি। তবে তিনি এখনো অবিবাহিত। বয়সও বেড়ে চলেছে তার। পা দিয়েছেন ৩৮ এর কোটায়। তবে এখনো বিয়ের পিঁড়িতে কেন বসেননি সে বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, জানি না কবে বিয়ে করব। যখন হওয়ার তখন হবে। বিয়ে পরিকল্পনা করে করা যায় না। আমার বোন ওর বরকে মিট করার ছয় মাসের মধ্যে বিয়ে করেছে। হয়তো ওরকমই হবে। যখন বিয়ের সময় হবে, ঠিক মানুষকে খুঁজে পাব, তখন বিয়ে করব। আমি এটাই বিশ্বাস করি।
উল্লেখ্য, রাইমা সেন ১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। তারপর নিজের রূপ আর অভিনয় গুণে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad