ভুয়ো কৃষক বন্ধু সাজার চেষ্টা! বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 12 September 2018

ভুয়ো কৃষক বন্ধু সাজার চেষ্টা! বিক্ষোভ


দেশের কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের নেওয়া প্রকল্পগুলি রাজ্য সরকার বাস্তবায়িত হতে না দিয়ে  মিথ্যে প্রচার করে নিজেরা কৃষক বন্ধু সাজার চেষ্টা করছে ৷ অথচ রাজ্যের কৃষকরা ফসলের প্রকৃত সহায়ক মূল্য না পেয়ে আত্মহত্যা করছে , এরই প্রতিবাদে বুধবার রাজ্যের প্রতিটি জেলায় বিজেপির কিষাণ মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী নেওয়া হয় ৷ পঃ বর্ধমান জেলায় আসানসোলের বিএনআর মোড়ে কিষাণ মোর্চার জেলা অধ্যক্ষ বিমান মুখার্জীর নেতৃত্বে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় ৷ এছাড়াও এই বিক্ষোভ সমাবেশে জেলা পর্যবেক্ষক দেবাশীষ সরকার , বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই সহ কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন ৷বিক্ষোভ সমাবেশ শেষে মহকুমা শাসক প্রলয় রায় চৌধুরীর হাতে এক স্মারক লিপি তুলে দেওয়া হয়৷

No comments:

Post a Comment

Post Top Ad