৮০ বছর লিভ টুগেদার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

৮০ বছর লিভ টুগেদার


দীর্ঘ ৮০ বছর লিভটুগেদার করার পর অবশেষে বিয়ে করেছেন প্যারাগুয়ের এক দম্পতি। অবশ্য এখন বর ১০৩ বছর বয়সী হোসে ম্যানুয়াল রিলার স্থান হুইলচেয়ারে। আর কনে ৯৯ বছর বয়সী কনে মার্টিনা লোপেজও বয়সের ভারে জবুথুবু।
তবু মঙ্গলবার পূর্ণ ধর্মীয় রীতি অনুসরণ করেই দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।
ব্যাতিক্রমী এই বিয়েটি অনুষ্ঠিত হয় বলিভিয়ায় সান্তা রোসা ডি আগুরে শহরে এই জুটির বাড়ির সামনের বাগানেই। সেখানে বর-কনে উভয়েই পূর্ণ সাদা জামা কাপড় পড়ে বিয়েতে হাজির ছিলেন।
বিয়েতে উপস্থিত ছিলেন রিলা-মার্টিনা দম্পতির ৮ সন্তান ও ৫০ জন নাতি নাতনি ও তাদের ছেলেমেয়েরা।
বিয়ে পড়াতে আসা যাজক দুজনকে দেখে বলেন, তারাই হলেন তার দেখা সবচেয়ে বয়স্ক দম্পতি।   
জানা যায়, রিলা-মার্টিনা দম্পতি তাদের সম্পর্কের ৪৯তম বছরে অনানুষ্ঠানিকভাবে একবার বিয়ে করেছিলেন। তবে সেসময় তারা বিয়ের ধর্মীয় কোনো রীতি অনুসরণ করেননি।

No comments:

Post a Comment

Post Top Ad