বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম দান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 September 2018

বিনামূল্যে প্রতিবন্ধীদের সরঞ্জাম দান


ওদলাবাড়ি হিমালয়ান কনজারভেশন ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে বিনামূল্যে প্রতিবন্ধীদের বিভিন্ন জিনিস দেওয়া হল। যা এই সকল প্রতিবন্ধীদের চলার পথে কাজে লাগবে।

শনিবার মালবাজার মহকুমার ওদলাবাড়ি দুর্গা মন্দির প্রঙ্গনে ক্যাম্পের মধ্যমে এই সব জিনিস বিতরন করেন সংস্থার সদস্যরা।

সংস্থার সম্পাদক মৃনাল সিংহ রায় বলেন, আজ মালবসজার মহকুমার প্রায় ১১২ জন প্রতিবন্ধী ছেলে মেয়েদের হাতে এই সকল সামগ্রী তুলে দেওয়া হয়। এদের মধ্যে রয়েছে ট্রাই সাইকেল, হুইল চেয়ার, বৈশাখি, হ্যান্ড স্টিক, কানের মেশিন প্রভৃতি।

উল্লেখ্য গত ১ বছর আগে এই সংস্থা ক্যাম্প করে সার্ভে করেন। কাদের কাদের কিকি জিনিস প্রয়োজন। সেই মত একটি লিস্ট বানিয়ে নেন এই সংস্থা। আজ অই সকল প্রতিবন্দি লোকজনের হাতে বিনা মুল্যে এই সব জিনিস তুলে দেন। যা আগামিতে এই প্রতিবন্ধিদের সাহায্য করবে। আর এই সব জিনিস পেয়ে খুশি প্রতিবন্ধী ছেলে মেয়েরা।

ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শিলা বসাক চৌধুরি, যুব তৃন মুলের ব্লক সভাপতি সম্পা সরকার, সমাজসেবি সাধন বোষ এবং সংস্থার আধিকারিকেরা। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সর্ব স্তরের মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad