সাগরে ভাসমান নববধূকে লেখা নাবিকের প্রেমপত্র! দেখুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

সাগরে ভাসমান নববধূকে লেখা নাবিকের প্রেমপত্র! দেখুন

সাগরে ভাসমান নববধূকে লেখা চীনা নাবিকের প্রেমপত্র, ভাইরাল
কখনও কি বোতলে ভরে কোনো চিঠি পাঠিয়েছেন? অথবা বোতলে ভরে সেটি সাগরে ফেলে দিয়ে ভাবছেন, সেটি কোথায় গিয়ে পৌঁছাল?
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আরলাই সৈকতে যখন এ রকম একটি চিঠি ভরা গুগলি শামুক ধরা বোতল পাওয়া গেল, তখন সেটির ছবি তুলে সামাজিকমাধ্যমে দিলেন স্থানীয় এক পর্যটন অপারেটর।
ফেসবুকে বোতলটির ছবি তুলে দিয়ে ড্যানিয়েল ম্যাকন্যালি নামে একজন লিখেছিলেন- বোতলের মুখ খোলার পর দেখা যায়, মান্দারিন ভাষায় লেখা একটি চিঠি। এর পর সেটির অনুবাদের জন্য ফেসবুকেই অনুরোধ জানান তিনি।
অনুরোধের ঢেঁকি গেলে অনেকেই সাড়া দেন। র‍্যাচ এলি নামে একজন চিঠিটা পড়ে আবিষ্কার করেন, এটি একটি প্রেমপত্র, যা একজন নাবিক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেছেন। তিনি ছবিটি শেয়ার করেন এই আশায় যে, ওই নারী চিঠিটির খোঁজ পাবে।
চিঠির বর্ণনা অনুযায়ী, ভারত মহাসাগর অতিক্রম করার সময় ওই চিঠিটি লেখেন চীনা নাবিক।
সেখানে লেখা, হৃদয়ের গভীর থেকে আমার ভালোবাসাকে খুব অনুভব করছি। বাগদানের পরেই আমি সাগরে চলে এসেছি। কিন্তু তার জন্য আমার খুবই খারাপ লাগছে। এই বোতলটি সেই ভালোবাসার একপ্রকার প্রকাশ।
তিনি বলেন, আমার ইচ্ছা হচ্ছে- যদি আমি এখন বাড়িতে ফিরে যেতে পারতাম, যদি আমি যিঙ্গের সঙ্গে সবসময় থাকতে পারতাম।
তবে তিনি কখনও ভাবেননি যে, কেউ সত্যিই বোতলটি পাবেন। নিজের হৃদয়কে শান্ত করতেই বোতলে ভরে বার্তাটি তিনি সমুদ্রে ফেলে দেন।
অস্ট্রেলিয়ার একজন ব্লগার এ চিঠির বিষয়টি চীনা সামাজিকমাধ্যম ওয়েইবোতে তুলে দিয়ে বন্ধুদের অনুরোধ করেন, চীনে ১৪০ কোটি মানুষ রয়েছে, আমি খুব বেশি মানুষকে চিনি না, আপনি কি এই নারীকে খুঁজে বের করতে সহায়তা করতে পারেন?'
বোতলের একটি ছবিও সেখানে তুলে দেয়া হয়। এর পর সেটি অসংখ্যবার শেয়ার হয়েছে। এ নিয়ে ওয়েইবোতেও অনেকে আবেগি মন্তব্য করেছেন।
তবে এখনও পর্যন্ত চিঠির সেই লেখক বা তার ভালোবাসার নারীকে খুঁজে পাওয়া যায়নি। দেখা যাক, শেষ পর্যন্ত এই বার্তা সেই নারীর কাছে পর্যন্ত পৌঁছে কিনা।

No comments:

Post a Comment

Post Top Ad