সলমনের বোনের বাড়িতে কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন ক্যাটরিনা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

সলমনের বোনের বাড়িতে কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন ক্যাটরিনা!

সালমানের বোনের বাড়িতে কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন ক্যাটরিনা! (ভিডিও)
প্রত্যেক বছরই ধুমধাম সহকারে সালমান খানের বাড়ির গণেশ পুজোর কথা সকলেরই জানা। তবে গত বছর অর্থাৎ ২০১৭ সাল থেকে সালমানের বাড়ির বদলে সেই পুজো হচ্ছে সালমানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে। জানা যাচ্ছে, বোন অর্পিতার ইচ্ছেতেই এই পুজো তার বাড়িতে হচ্ছে। স্বভাবতই এবারও তেমনটাই হল। অর্পিতা খান শর্মার বাড়ির গণেশ পুজোর সেলিব্রেশনে সেখানে হাজির ছিল গোটা খান পরিবার।
বৃহস্পতিবার রাতে গণেশ পূজার সময় সালমানের মা সলমা খান, সালমানখান, সালমানের ভাই আরবাজ খান, সোহেল খান, অর্পিতা খান শর্মা ও তার স্বামী আয়ুষ শর্মা সকলেই একে একে গণপতি বাপ্পার আরতি করলেন। তবি বিপত্তি হল ক্যাটরিনা কাইফের সময়। কিছু না বুঝেই উল্টোদিকে গণেশের আরতি করতে শুরু করেন ক্যাটরিনা। যদিও পুজোর হৈ হট্টগোলে সে বিষয়টি সেখানে উপস্থিত কেউ না দেখলেও বিষয়টি নেটিজেনদের চোখ এড়ায় নি।
গণেশ পুজার আরতির ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সালমানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী। আর সেই ভিডিও নেটিজেনদের চোখে পড়তে ট্রোল হতে হয়েছে ক্যাটকে।
এই ভিডিও দেখে টুইটারে একজন লিখেছেন ক্যাটরিনা ভুলভাবে আরতি করছেন, কেউ তো তাকে শিখিয়ে দিন। কেউ আবার লিখেছেন ইনি এখনো জানেননা কীভাবে আরতি করতে হয়? কেউ আবার লিখেছেন, ক্যাটরিনা যদি না জেনে থাকেন ওনার আগে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল। আবার কারোর মতে ক্যাটরিনার এই কাণ্ড অনেকের ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে।
প্রসঙ্গত, সালমানের 'ভারত' ফিল্মে সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। পাশাপাশি শাহরুখের সঙ্গে 'জিরো'তে অভিনয় করছেন ক্যাট।

No comments:

Post a Comment

Post Top Ad