শ্রীকৃষ্ণের চন্দন যাত্রায় বরিশালে নৌ-বিহার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

শ্রীকৃষ্ণের চন্দন যাত্রায় বরিশালে নৌ-বিহার

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা উপলক্ষে বরিশালে নৌ-বিহার মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে নগরীর শ্রী শ্রী শংকর মঠ মন্দিরে এই উৎসব অনুষ্ঠিত হয়। এসময় সুসজ্জিত একটি নৌকায় শ্রীকৃষ্ণ ও রাধাকে নিয়ে পুকুরে ভ্রমণ করা হয়।
রাধা শ্যাম সুন্দর মন্দিরের আয়োজনে নৌ বিহার উৎসব উপলক্ষে সকাল থেকেই ওই মন্দিরে ভক্তিগীতি থেকে শুরু করে নানা অনুষ্ঠান হয়। দুপুরে ভক্তদের প্রসাদ বিতরণের পরেই শুরু হয় নৌ বিহারের মূল আনুষ্ঠানিকতা।
হাঁসের আকৃতি করে সাজানো একটি নৌকায় শ্রীকৃষ্ণ ও রাধাকে বসিয়ে পুকুর ভ্রমণ করা হয়। এর পাশাপাশি এসময় গঙ্গাপূজা, বিশেষ আরতি ও ভজন কীর্ত্তন করেন আয়োজকরা।
অনুষ্ঠানচলাকালে পুকুরের চারপাশে শতশত সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment

Post Top Ad