'বেস্ট হেয়ার' ক্যাটেগরিতে শাহরুখ, কারিনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

'বেস্ট হেয়ার' ক্যাটেগরিতে শাহরুখ, কারিনা

'বেস্ট হেয়ার' ক্যাটেগরিতে শাহরুখ এবং কারিনা
করিনার নার্সিসাস কমপ্লেক্স। বলিউডে তাঁর চুলই নাকি সেরা। সময়ের সঙ্গেসঙ্গে শুটিংয়ের চাপের কাছে মাথানত করেনি তাঁর কেশদাম। তাঁর মতে, বলিউডে দ্বিতীয় স্থানেই শাহরুখ খান।
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের মধ্যে তাঁর চুলই সেরা। বিব্লান্টের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার কারিনা কাপুর সোজাসুজি জানালেন একথা। বলিউডে সবাই জানে কারিনা হলেন নার্সিসিস্ট। কিন্তু সেটা এই পর্যায়ে গেছে যে, বেস্ট হেয়ার ক্যাটেগরিতে দ্বিতীয় স্থানে কোনও নায়িকা নন, তিনি বেছে নিলেন শাহরুখ খানকে।
প্রেগন্যান্ট কারিনা এখন ছবি থেকে ছুটি চাইছেন বলে খবর। তিনি এখন তাঁর সেকেন্ড ট্রাইমেস্টারে রয়েছেন। কিন্তু তাতে কী! সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, রোহিত শেট্টি চাইলে তিনি গোলমাল ফোরে অভিনয় করবেন। একটু ওজন বেড়েছে করিনার। কিন্তু তার সঙ্গে গ্লো-ও যে বেড়েছে সেকথা মানতেই হবে।

No comments:

Post a Comment

Post Top Ad