ইমরানের ছবি তোলার খরচ ৩৫ লাখ...! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

ইমরানের ছবি তোলার খরচ ৩৫ লাখ...!

ইমরানের ছবি তোলার খরচ ৩৫ লাখ রুপি!
সরকারি কর্মকর্তাদের প্রথম শ্রেণির বিমান ভ্রমণ নিষিদ্ধ করে নিজে হেলিকপ্টারে চড়ে অফিস করায় সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান।
এবার ফের নতুন করে সমালোচনার মুখে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়ায় ইমরান। জানা গেছে প্রধানমন্ত্রী হওয়ার পর কিছু ছবি তুলেছেন তিনি। আর সেই ফটোশুটের ব্যয় নাকি ৩৫ লাখ রুপি হয়েছে।
বুধবার রাতে সামাজিক মাধ্যমের এক পোস্টে দাবি করা হয়েছে, ইরফানের ফটোশুট প্রতিষ্ঠান ফাইন আর্ট ওয়েডিংস ইমরান খানের ওই ফটোশুট করেছে। এজন্য নাকি তারা প্রায় ৩৫ লাখ রুপি নিয়েছে।
জানা যায়, পাকিস্তানের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রীতি অনুযায়ী নতুন সাংসদদের ছবি তোলার প্রথা রয়েছে। আর সেই ছবি তোলার জন্যই ফটোশুটে অংশ নিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।
ফটোগ্রাফার ইরফান আহসান অবশ্য এ বিষয়ে মুখ বন্ধ রেখেছেন। প্রশ্নের জবাবে তিনি জানান, ওই ফটোশুটটি প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য একটি উপহার ছাড়া কিছু নয়।
অনেকেই বলছেন, ইমরান খানের ওই ফটোশুটে নাকি প্রায় ৩৫ লাখ রুপি খরচ হয়েছে। আর এই খবরের সূত্র ধরেই ইমরান খানের ফটোশুট করা স্টুডিওতে খোঁজ নিচ্ছেন অনেকেই। আসলেই ইমরানের ওই ফটোশুটে কত খরচ হয়েছে সেটা জানার চেষ্টা করছেন সাংবাদিকরা।

No comments:

Post a Comment

Post Top Ad