গেম অব থ্রোনসে থাকবেন সানি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

গেম অব থ্রোনসে থাকবেন সানি!

 ফ্রী প্রেস জার্নালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এক ইন্টারভিউয়ে সানি বলেন, তিনি গেম অব থ্রোনসে অভিনয়ের একটি ভুয়া আমন্ত্রণ পেয়েছেন এবং এরপরই সানি ট্রেন্ডিং হতে শুরু করেন।

ইন্টারভিউতে সানি বলেন, একদিন আমার কাছে একটি বার্তা এলো। সেখানে বলা হয়, জানি এটা শেষ মুহূর্ত তবে আমরা চাই আপনি গেম অব থ্রোনসে অভিনয় করুন। তারপর তারা আইএমডিবি লিঙ্কটি পাঠিয়েছিল এটির সোর্স জানার জন্য... এটি ভুয়া ছিল।

প্রাপ্তবয়স্ক সিনেমার জগতে সফল অভিনেত্রী সানি লিওন ২০১২ সালে পূজা ভাটের জিসম-টু ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন। বলিউডে বেশ কিছু সিনেমা যেমন বাদশাহ, রাইস, ভূমি, নুর ইত্যাদিতে বিশেষ কিছু গানের সঙ্গে নাচের মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন। সদ‍্যই ওয়েব সিরিজ হিসেবে তৈরি তার বায়োপিক করণজীত কৌর- দ‍্য আনটোল্ড স্টরি অব সানি লিওন ছবিতে তাকে অভিনয় করতেও দেখা গেছে।

উল্লেখ্য, এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শ্রেষ্ঠ নাট্য ধারাবাহিক ট্রফি জিতে নেয় গেম অব থ্রোনস। গত বছর এই শো-এর সপ্তম সিজন শেষ হয়েছে এবং অনুমান করা হচ্ছে যে ফাইনাল সিজনটি আগামী ২০১৯ সালে মুক্তি পাবে তবে মুক্তির তারিখ এখনো জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad