হাস্যকর গীটার বাজিয়ে সমালোচনার মুখে শুভশ্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 September 2018

হাস্যকর গীটার বাজিয়ে সমালোচনার মুখে শুভশ্রী!

হাস্যকর গীটার বাজিয়ে সমালোচনার শিকার শুভশ্রী
টলিউড অভিনেত্রী শুভশ্রীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তার স্বামী ও চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী। এতে গিটার বাজিয়ে গান গাইতে দেখা গেছে শুভশ্রীকে। ভিডিও শেয়ার করে রাজ লিখেছেন, 'তোমার প্রথম ব্যান্ড কনসার্টের জন্য রইল অনেক শুভেচ্ছা।'
শুভশ্রীর গলায় 'আজ ঠোঁটের কোলাজ, থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম' গানটা খারাপ লাগেনি। কিন্তু ভিডিওটিতে গিটার তিনি যেভাবে বাজিয়েছেন তাই নিয়ে শুরু হয়েছে বিস্তর সমালোচনা।
ফেসবুকে ভিডিওটি ৩৩ হাজার বার দেখা হয়েছে। এসেছে অনেক মন্তব্য। সুদীপ দাস নামের একজন লিখেছেন, 'এটা দেখার পর.... আমি আর গিটার বাজাবো না।' দিবেন্দু পাল লিখেছেন, 'গিটারের একটা কড যে ধরলো, আর ছাড়লো না।' অনিমেষ বাড়ুই লিখেছেন, 'রাজ দা'র বিশেষ গিটার মনে হচ্ছে, ছবির মতোই নকল।' 

No comments:

Post a Comment

Post Top Ad