তরুণীর বয়ফ্রেন্ড ভূত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

তরুণীর বয়ফ্রেন্ড ভূত!

তরুণীর বয়ফ্রেন্ড ভূত! (ভিডিও)
‘ভূত’ বিষয়টাই আমাদের কাছে বাস্তবতার বাইরের বিষয়। অনেকেই আবার ভূত অনুভব করেন। কেউ কেউ দেখেন বলেও শুনেছি। নাটক-সিনেমায় ভূতের গল্পও শিহরণের উদ্রেক সৃষ্টি করে। তাই বলে ভূতের সঙ্গে সম্পর্ক! শুধু তাই নয় ‘ভূত’ বয়ফ্রেন্ডের সঙ্গে যৌন সম্পর্কও রয়েছে বলে দাবি করেছেন উত্তর লন্ডনের ২৪ বছর বয়সী এক তরুণী। ঠিক একই রকম ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেছেন আরো দুজন নারী। 
তাদের সঙ্গে কথা বলে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে। ওই নারীদের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, নিজের বাড়িতে থাকা কয়েকশ বছরের মৃত মানুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে বেশ আনন্দ পেয়েছেন তারা। তার পর থেকেই ওই নারীদের একজন আর কোনো জীবন্ত পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।
নিজেদের সম্পর্কের বিবরণ দিতে গিয়ে তারা জানিয়েছেন, নিজেদের শরীরের ওপরে একটা হালকা কিছুর উপস্থিতি অনুভূত করেছেন তারা। যা জীবন্ত মানুষের থেকে অনেক হালকা। কিন্তু তার চাপ অনুভব করা যায়। এমনকি তাদের নিঃশ্বাসের আওয়াজও তারা পেয়েছিলেন।
যখনই তাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তখনই তারা ভেবেছেন এটা স্বপ্ন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে তারা বুঝতে পারেন যে সেটা স্বপ্ন ছিল না ছিল বাস্তব।
কথিত আছে, খ্রিষ্টপূর্ব ২ হাজার ৪০০ বছর আগে খ্রিষ্টান, গ্রিক, জিউশ এবং ক্যাথলিকদের বিভিন্ন গল্পে শোনা যায় মানুষ অশরীরী সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু বাস্তবে যে এমনটা ঘটতে পারে তা ছিল সকলের কাছেই অজানা। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় ‘স্প্রেক্টোফিলিয়া’, অর্থাৎ ভূতের প্রতি আকর্ষণ। অনেক বিজ্ঞানীর মতে, একাকী থাকার সময় কোনও কিছুর কথা চিন্তা করলে আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি। এই ঘটনাগুলির ক্ষেত্রেও এই রকম কিছু হয়েছে বলে অনুমান তাদের।

No comments:

Post a Comment

Post Top Ad