গ্রীক নাটক লিসিসট্রাটা যারা পড়েছেন তারা জানেন যৌন হরতালের বিষয়ে। ঐ নাটকে নারীরা স্বামী বা পুরুষদের যুদ্ধ থেকে সরিয়ে আনতে যৌন হরতালের ডাক দেয়। যতদিন না স্বামীরা যুদ্ধের ময়দান ত্যাগ করবেন ততদিন তারা স্ত্রী বা নারীদের সঙ্গে বিছানায় যেতে পারবেন না।
এবার অনুরূপ হরতালের ডাক দিয়েছে বাস্তবের নারীরা। তবে ভিন্ন ইস্যুতে। ল্যাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রত্যন্ত গ্রাম বার্বাকাওসে রাস্তা ঘাটের বেহাল দশার প্রতিবাদে যৌন হরতালের ডাক দিয়েছে নারীরা। এই কর্মসূচি অনুযায়ী যতদিন না পর্যন্ত রাস্তা ঠিক না হয় ততদিন তারা কেউ তাদের স্বামীদের সাথে যৌন মিলনে অংশ নেবে না।
বার্বাকাওসের নারীরা তাদের এই অভিনব হরতালের নাম দিয়েছে ‘ক্রসড লেগস মুভমেন্ট’। গত দু’বছরের মধ্যে তারা দ্বিতীয়বারের মতো এই ধরনের হরতাল আহ্বান করলো।
বার্বাকাওসের নারীরা জানান, গ্রামের রাস্তার এতই বেহাল দশা যে, তারা খুব খারাপ অবস্থায় আছেন। গ্রাম থেকে সবচেয়ে কাছের হাসপাতালে যেতে তাদের সময় লাগে ১৪ ঘণ্টা।
নারীদের এই অভিনব হরতালে কাজও হয়েছে। কর্তৃপক্ষ তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তা সংস্কারের পথে হাত দিচ্ছে বলে জানিয়েছে।
No comments:
Post a Comment