অভিনয় থেকে দূরে আছেন ডিজে সনিকা! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

অভিনয় থেকে দূরে আছেন ডিজে সনিকা! কেন?

গভীর রাতে যাদের একটু হৈ-হুল্লোড় করার অভ্যাস, একটা সময় ডিজে সনিকা ছিলেন কেবল তাদেরই চেনা। ডিসকোর সেই আলো আঁধারির রহস্যময় জগতের ঘেরাটোপ অনেক আগেই ডিঙিয়ে এসেছেন মারজিয়া কবির সনিকা। দেশের ডিজে তারকাদের মধ্যে সবার প্রিয় মুখ ডিজে সনিকা। দেশের প্রথম সফল নারী ডিজে তিনি। আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১১ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজে হিসেবে পারফর্ম করেছিলেন সনিকা।
শুধু দেশেই নয় বিদেশেও বিভিন্ন শোতে নিয়মিত কাজ করছেন সনিকা। থাইল্যান্ড,ভারত ও মালয়েশিয়ার বিভিন্ন অনুষ্ঠানে ডি জে হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ডিজে শোর বাইরে বেশকিছু নাটকে অভিনয় করেও আলোচিত হয়েছেন সনিকা। কিন্তু হঠাৎ করেই তাঁকে আর কোনো নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে না। এর কারণ কী? উত্তরে ডিজে সনিকা বলেন, ‘আমার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে নাটকে আর অভিনয় করছি না। আমি বেশকিছু নাটকে অভিনয় করার পর বুঝতে পারি এই জায়গাটা আমার নয়। বিভিন্ন চরিত্র ও বিভিন্ন রূপে অভিনয় করা আমার জন্য খুব কঠিন। আমি সনিকা হয়েই কাজ করতে চাই। কোনো চরিত্রে নয়। তাই নাটকে অভিনয় করছি না। তবে কখনো যদি ভালো লাগে তাহলে অভিনয় করতে পারি আবারও। তবে অভিনয় নিয়মিত করার ইচ্ছে আমার নেই।’
বর্তমান ডিজে শো ও টিভি অনুষ্ঠান উপস্থাপনা করে ব্যস্ত সময় পার করছেন সনিকা। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম বিএফডিসিতে শুরু হয়েছে গত ১৬ সেপ্টেম্বর। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেছেন আর জে নিরব ও ডিজে সনিকা।

No comments:

Post a Comment

Post Top Ad