ভূতের সঙ্গে সেক্স! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

ভূতের সঙ্গে সেক্স!

ভূতের সঙ্গে সেক্স! নাকি স্পেকট্রোফিলিয়া?
বেশ কদিন ধরেই ভুতের সঙ্গে যৌনতায় মেতেছেন সিয়াম জেমসম। এটা কারো অভিযোগ নয় বরং দাবি করেছেন জেমসন নিজেই। উত্তর লন্ডনের বাসিন্দা এই নারীর এমন দাবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়।
সিনেমায় যেমন ঘটে, প্রায় তেমনই দাবি করেছেন জেমসন। তার দাবি, তার এক অশরীরী পার্টনার রয়েছে, যে নিজে থেকেই বুঝতে পারে সিয়ামের শরীরের চাহিদা।
ওই অশরীরী রীতিমতো হ্যান্ডসাম। মাঝেমাঝেই ঘণ্টাখানেক সময়ের জন্য তারা যৌনক্রীড়ায় মেতে ওঠেন। সিয়াম আরো জানান, রবার্ট নামে ওই ব্যক্তি নাকি ১০০ বছর আগে মারা গিয়েছিল!
মজার ব্যাপার হলো, সিয়ামের দাবি প্রকাশ্যে আসতেই তার সঙ্গে সুর মিলিয়েছেন অ্যামেথিস্ট রেলম নামে আরো এক মহিলা। তিনি বলেছেন, অশরীরী পার্টনারের সঙ্গে তার মানসিক বন্ধন রীতিমতো দৃঢ়। তার দাবি, ফিয়াসেঁ তাদের দু’জনকে একসঙ্গে দেখে ফেলার পরে বিয়ে ভেঙে যায়। তারপর থেকে ওই অশরীরীর সঙ্গেই তার তিন বছরের সম্পর্ক এখনো চলমান।
এমন দবি ৫২ বছরের অ্যান এলিজাবেথেরও। তিনি বলেছেন, তার একাধিক সম্পর্ক ভেঙেছে। প্রতিবারই সম্পর্ক ভাঙার পরে কোনও অশরীরী এসে তাকে তৃপ্ত করেছে।
বৃটিশ নারীদের এমন অস্বাভাবিক সম্পর্কের কথা যুক্তির নিক্তিতে মেনে নেওয়া কষ্টকর। কিন্তু সিয়াম ছাড়াও অনেক মহিলাকেই এর আগে এমন দাবি করতে শোনা গিয়েছে। ডেমি মুরের সেই বিখ্যাত ভূতের ছবিটির কথাও এ প্রসঙ্গে বলে রাখা যায়।

বিজ্ঞানে এর একটি ব্যাখ্যাও রয়েছে। এমন সমস্যাকে বলা হয় ‘স্পেকট্রোফিলিয়া’।অর্থাৎ, ভূতেদের প্রতি যৌন আকর্ষণ। মনোবিদরা বলছেন, ঘুমিয়ে পড়ার পরে শরীরের মাংসপেশী শিথিল হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই ওই অবস্থায় মস্তিষ্ক জেগে ওঠে। এই সময়ে মনে হতে পারে যে, কেউ গায়ে হাত দিচ্ছে বা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। এমনকী হ্যালুসিনেশন পর্যন্ত হতে পারে। হতে পারে চরম অনুভূতিও!

তবু, ভূতের সঙ্গে সেক্স বলে কথা। সিয়াম জেমসনের সমর্থনেও এগিয়ে এসেছেন অনেকে।
ভূত তো! সিয়ামের দাবিতে অনেকেই ঘাড় নাড়ছেন সম্মতিতে!

No comments:

Post a Comment

Post Top Ad