ব্রিটিশ আর্মির সেনা ক্রিশ্চিয়ান ম্যাটি-র বয়স ৩২। সে ব্রিটিশ সেনাবাহিনীতে সামরিক ক্যারিয়ারের ১২ বছর পূর্ণ হল কিছুদিন আগে। আর তার কাজে সন্তুষ্ট হয়ে সেনাবাহিনী প্রদান করল বিশেষ সম্মান।
কিন্তু ক্রিশ্চিয়ান ম্যাটি প্রথম ১০ বছরের জন্য তাকে পুরস্কৃত করা হল নারী হিসেবে, আর শেষ ২ বছরের সম্মান প্রদান করা হল পুরুষ সেনা হিসেবে!
ক্রিশ্চিয়ান ম্যাটি ২০ বছর বয়সে সেনাবাহিনীতে যোগ দেন ক্ল্যারি ম্যাটি নামে। কিন্তু তিন বছর বয়েসেই তিনি নাকি অনুভব করেছিলেন, তিনি আসলে পুরুষ।
ম্যাটির শরীরে পুরুষের ভাব থাকায় তিনি এক সময় লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। হরমোন থেরাপি ও আনুষঙ্গিক চিকিৎসা করে তিনি পুরোপুরি পুরুষে পরিণত হন। আর তাই প্রথম ১০ বছরের জন্য তাকে পুরস্কৃত করা হয় নারী হিসেবে, আর শেষ ২ বছরের জন্য পুরস্কৃত করা হয় পুরুষ সেনা হিসেবে!
আর তার এই লিঙ্গান্তর নিয়ে কোনও অসুবিধাই নেই ব্রিটিশ বাহিনীর।

No comments:
Post a Comment