সোনারপুর: বাড়ির সামনে নোংরা ফেলার প্রতিবাদ করায় মারধোর বৃদ্ধ দম্পতিকে। তাদের কে বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলেও। বাঁশ ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গতকাল এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। আজ সকালে ছাড়া পাওয়ার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার মহামায়াতলায়। আক্রান্ত বৃদ্ধ দম্পতির নাম সিতাংশু মোহন সরকার ও তার স্ত্রী রত্না সরকার। আক্রান্ত ছেলে সৌমেন্দ্র মোহন সরকারও। চাঁদ মন্ডল, প্রলয় মন্ডল, অমিত মন্ডল, চিরঞ্জীব মন্ডল, বাবু মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

No comments:
Post a Comment