মানুষের কামড়ে মৃত্যু! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

মানুষের কামড়ে মৃত্যু!

মানুষের কামড়ে মৃত্যু!
মানুষের কামড়ে মানুষের মৃত্যুর অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলি গ্রামে। গ্রাম্য সালিসে অভিযুক্তকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে মানুষের কামড়ে কোনো মানুষের মৃত্যু হতে পারে কি না
এ ব্যাপারে চিকিৎসকরা বলেছেন, মানুষের কামড়ে মারা যাওয়া ঘটনা বিরল, তবে ক্ষতের কারণে টিটেনাস হলে মানুষ মারা যেতে পারে। গ্রাম্য সালিসের বিচার মেনে অভিযুক্ত জরিমানা দিতে স্বীকৃত হয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মহেশপুরের জলুলি গ্রামের কৃষক আজিজুল ইসলাম মাস তিনেক আগে যশোরে কফি পরিবহনের জন্য একই গ্রামের নসিমন চালক খায়রুলের নসিমন ভাড়া করেন। নসিমনে কফি নিয়ে যশোর যাওয়ার পথে নসিমন খারাপ হয়ে গেলে খায়রুলের সঙ্গে আজিজুল ও তাঁর ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আজিজুল ও তাঁর ছেলে খায়রুলকে মারধর করেন ও কামড়ে দেন। এরপর গত তিন মাস খায়রুল বিভিন্ন জায়গাতে চিকিৎসা নিলেও সুস্থ হননি। গত মঙ্গলবার সকালে তিনি যশোর শহরের সিটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তাঁ মৃত্যু হয়। বুধবার তাঁর লাশ মহেশপুরের জলুলি গ্রামে নিয়ে আসা হয়। খায়রুলের মৃত্যুর পর এক গ্রাম্য সালিসে এই মৃত্যুর জন্য আজিজুলকে দায়ী করে তাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকার ইউপি মেম্বার হাসানুজ্জামন জানান, তিন মাস আগে মহেশপুর উপজেলার জলুলি গ্রামের কৃষক আজিজুল ইসলাম যশোর শহরের বাজারে কফি নিয়ে যাওয়ার জন্য একই গ্রামের নছিমন চালক খায়রুল ইসলামের নছিমন ভাড়া করেন। কফি বোঝাই করে যাওয়ার সময় পথে সোনাইডাঙ্গা নামক স্থানে নছিমন খারাপ হয়ে যায়। এ  নিয়ে আজিজুল ও তাঁর ছেলের সঙ্গে চালক খায়রুলের বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তারা খায়রুলকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত জখম করে। ওই দিন থেকে তার শরীরে জ্বর আসে। প্রায় তিন মাস যাবত বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে জ্বর যাচ্ছিল না। গত সোমবার সে আরো অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার খায়রুলকে যশোর প্রাইভেট সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে সে হাসপাতালে মারা যায়। বুধবার লাশ বাড়ি আসার পর গ্রামের মাতব্বররা এক সালিস বৈঠক করেন। সালিসে এই মৃত্যুর জন্য আজিজুলকে দায়ী করে তাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের ডাক্তার রাশেদ আল মামুন জানান, মানুষের দাঁতে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। সময় মতো ঠিক চিকিৎসা না হলে টিটেনাস হতে পারে। টিটেনাসে মানুষের মৃত্যু হতে পারে। এ ব্যাপারে সিটি প্রাইভেট হাপাতালের ডাক্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।  
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

No comments:

Post a Comment

Post Top Ad