সানি লিওনের যৌন হেনস্থা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

সানি লিওনের যৌন হেনস্থা

তনুশ্রীর পর যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সানি লিওন
তনুশ্রী দত্তের যৌন হেনস্থা নিয়ে যেখানে বলিউড তোলপাড় হয়ে চলেছে। সেই সময়ই সানি লিওনও সাহস দেখিয়ে নিজের শ্লীলতাহানির অভিজ্ঞতা জানালেন৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ১৮ বছর বয়সে শ্লীলতাহানির স্বীকার হয়েছিলেন তিনি৷ একটি মিউজিক ভিডিওতে কাজ করার সময় এমন অভিজ্ঞতা হয়েছিল সানির৷ যেখানে একজন ব়্যাপার, সানির সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিল৷
সেই কথাই খোলসা করে জানালেন তিনি৷ মিউজিক ভিডিওটি শ্যুট করার সময় তিনি বেশ উৎসাহিত ছিলেন৷ বয়স কম, প্রথমবার মেইনস্ট্রিমে কাজ করতে চলেছেন তিনি৷ তবে সানির এক্সাইটমেন্ট এক মুহূর্তে বদলে গেল বিরক্তিতে৷ মিউজিক ভিডিওর সেই ব়্যাপার সানিকে এমনভাবে স্পর্শ করা শুরু করে যাতে সানি বাধ্য হয়ে সেই গানের নির্মাতাদের কাছে অভিযোগ জানাতে যান৷ বয়স সেই সময় কম হলেও সাহস যথেষ্ট ছিল সানির৷
প্রযোজকদের তিনি জানান, ব়্যাপার অত্যন্ত খারাপ আচরণ করছে তার সঙ্গে, তিনি এখনই সেই ব্যক্তিকে চান তার থেকে দূরে সরে যেতে৷ এ ধরণের আচরণ তিনি চুপচাপ সহ্য করবেন না৷ তারপর সেই ব়্যাপার তার সঙ্গে কোনও দুর্ব্যবহার করার সাহস পায়নি৷ সানি লিওনের ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওনি’তেও এই ঘটনাটি রয়েছে৷ যেখানে পুরো বিষয়টি দেখানো হয়েছে৷

No comments:

Post a Comment

Post Top Ad