মেক্সিকো, ০২ এপ্রিল- আরো একটি জীবন নিলো ফেসবুক । ১৬ বছরের এক তরুণী ফেসবুকে ঝগড়ার জেরে বান্ধবীকে ৬৫ বার ছুরিকাঘাত করে হত্যা করে। খুন করার পর এরান্ডি এলিজাবেথ নামের মেক্সিকোর সেই তরুণী বলে, "অ্যানেল (খুন হওয়া তরুণী) আমার আর আমার এক বান্ধবীর নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে দেয়। এতে আমার খুব রাগ হয়। প্রথমে আমি ওকে ফোন করেছিলাম। দু বার চেষ্টা করারর পর ও ফোন ধরল। আমি বললাম, তুই এত নিচ একটা কাজ করতে পারলি! ও হেসে পুরো ব্যাপরটা উড়িয়ে দেয়।"
পুলিশ জানায়, পরে রাগ কমাতে অ্যানেল ফোনে এরান্ডিকে তার বাড়িতে ডাকে ।আর এরাণ্ডি বাড়ি গিয়ে বান্ধবীকে ৬৫ বার ছুরি দিয়ে আঘাত করে খুন করে। খুনের প্রমাণ মুছে ফেলার জন্য নিজের জামায় লেগে থাকা রক্তের দাগ ধুয়ে ফেলে এরান্ডি। এরপর এরান্ডি বান্ধবী অ্যানেলের শেষকৃত্যানুষ্ঠানেও যোগ দেয়। খুনের পরেই এরান্ডিকে পুলিশ সন্দেহের চোখে দেখে। শেষকৃত্যানুষ্ঠান থেকেই সরাসরি থানায় নিয়ে যাওয়া হয় এরান্ডি এলিজাবেথকে। জেরার মুখে ভেঙে পড়ে সেখানেই বান্ধবীকে খুনের কতা স্বীকার করে নেয় এরান্ডি। বলে, "ও যা কাজ করেছে তাতে ওকে ৬৫ বার নয় আরও ১০০ বার খুন করলে মনের রাগ মিটত।" এখন হাজতবাস করছে এরান্ডি।

No comments:
Post a Comment