‘বড় তারকা হতে চাই’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

‘বড় তারকা হতে চাই’

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় মুখ অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডেও পরিচিত পেয়েছেন তিনি। পিংক, মুল্ক’র পর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মনমর্জিয়া সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।

তিনি বলেন, আমার মনে হয় না, আমি আরও বেশি বেশি সিনেমাতে কাজ করতে চাই। যতদিন দর্শক আমাকে চিনতে পারবে না ততদিন বছরে একাধিক ছবি করতে চাই। আমার মনে হয়, এখনো সবাই আমাকে চেনে না।কিন্তু তার ধারণা তিনি এখনো অভিনেত্রী হতে পারেননি। এখনো তিনি সেভাবে পরিচিত হতেও পারেননি। তবে তিনি অভিনেত্রী হতে চান। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আমি সত্যিকারের তারকা হতে চাই। সেজন্য কম সিনেমায় অভিনয় করতে হবে এমন কোনো কথা নেই। আমি এমন তারকা হতে চাই যেন দর্শক তাদের কষ্টের টাকা কোনো দ্বিধা ছাড়াই আমার সিনেমার টিকেট কেনার জন্য খরচ করে। আর সেদিনই আমি মনে করব, আমি একজন বড় তারকা হয়েছি।
এদিকে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে তাপসী অভিনীত মনমর্জিয়া সিনেমাটি। এতে তাপসী ছাড়াও অভিষেক বচ্চন ও ভিকি কৌশল অভিনয় করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad