কথায় আছে কুড়িতে বুড়ি৷ কিন্তু তা হয়ত শুধু বাংলাতেই৷ কারণ জাপানীদের কাছে কুড়িতে বুড়ি নয়, কুড়িতে ডাইনি৷ থুড়ি বলা ভাল তিরিশে ডাইনি৷ গপ্পোটা হল, গাছে চেরি ব্লসম ফুটলেই, বসন্তের শুরুতেই জাপানে শুরু হয় বিশেষ এক সুন্দরী প্রতিযোগিতার যার নাম ‘ন্যাশনাল বিউটিফুল উইচ৷’ এই প্রতিযোগিতায় মঞ্চে দেখা যায় তিরিশার্ধো মহিলাদেরই৷ যারা একেবারেই গৃহবধূ৷ কিন্তু চ্যালেঞ্জটা থাকে অন্যজায়গায় মডেলদের সঙ্গে পায়ে পা মিলিয়ে মঞ্চে হাঁটতে হয় তাঁদের৷ এই প্রতিযোগিতার একটাই মোটো ‘দেখ কেমন লাগে’৷ এবছরে সেরা উইচের মুকুট উঠল ৩৫ বছরের মায়ূমি নিশিমুরা-র মাথায়৷ লাল গাউনে দর্শক ও বিচারকদের মন জয় করলেন পঁয়ত্রিশের এই সুন্দরী৷ বিচারকদের ট্রিকি প্রশ্নে জবাব দিলেন সুন্দর ভাবেই৷ জিতে নিলেন ন্যাশনাল বিউটিফুল উইচের সেরার শিরোপা৷
Post Top Ad
Wednesday, 5 September 2018
ডাইনিদের সুন্দরী প্রতিযোগিতা
Tags
# Entertainment
# International
About Breaking Bangla Desk
International
Labels:
Entertainment,
International
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment