শচিনের সঙ্গে ‘গোপন’ সম্পর্ক? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

শচিনের সঙ্গে ‘গোপন’ সম্পর্ক?

দক্ষিণী সিনেমায় তাকে বলা হয় ‘বম্বশেল’ চার্মি কাউর। শরীরি লাস্যে অনেক অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন তিনি। সেই চার্মিই এবার নাকি রোম্যান্স করছেন শচিন রমেশ টেন্ডুলকারের সঙ্গে। এমনই বিস্ফোরক দাবি করলেন দক্ষিণের অন্য এক অভিনেত্রী শ্রী রেড্ডি।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শ্রী রেড্ডি লিখে দেন, শচিন টেন্ডুলকার নামের এক রোম্যান্টিক পুরুষ যখন হায়দরাবাদে এসেছিলেন, তখন চার্মিং গার্লের সঙ্গে রোম্যান্স করেছিলেন। মিডল ম্যান ছিলেন হাইপ্রোফাইল চামুণ্ডেশ্বর স্বামী। গ্রেটেস্ট ব্যক্তিরা ভালো খেলতে পারেন। রোম্যান্সও ভালো করতে পারেন?চলতি বছরের এপ্রিল মাসেই শ্রী রেড্ডি সংবাদের শিরোনামে পৌঁছেছিলেন সিনেমার কাস্টিং কাউচের বিরুদ্ধে প্রতিবাদ করে। প্রকাশ্যে নিজের ঊর্ধাঙ্গ উন্মুক্ত করেছিলেন। এবার আরও বড়সড় কারণে প্রচারের স্পটলাইটে তিনি।
নিজের পোস্টে তিনি সরাসরি সেই মহিলার নাম উল্লেখ না করলেও প্রচারমাধ্যমের ধারণা তিনি চার্মি কউরের নাম করেছেন। তবে এমন বিধ্বংসী পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। ক্রিকেটের কিংবদন্তিকে নিয়ে ‘ভুয়া’ পোস্ট করার পরেই তাকে ব্যাপকভাবে ট্রোলড হতে হয়। সমালোচনায় বিদ্ধ হতে হয় শ্রী রেড্ডিকে।
তবে শচিনই প্রথম সেলেব নয়। এর আগে রানা দুগ্গুবাতির ভাই অভিরামের বিরুদ্ধেও ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন শ্রী। তেলুগু টিভিতে সাক্ষাৎকারে পবন কল্যাণকেও গালিগালাজ করেছিলেন। তার সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছিল অভিনেতা নানিকেও।
তবে এবার স্বয়ং শচিন? কোথাকার পানি কোথায় গড়ায়, সেটাই এখন দেখার।

No comments:

Post a Comment

Post Top Ad