জুভেন্টাসের জার্সিতে কবে গোল পাবেন রোনালদো? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

জুভেন্টাসের জার্সিতে কবে গোল পাবেন রোনালদো?

জুভেন্টাসের জার্সিতে কবে গোল পাবেন রোনালদো?
কী হলো সিআর সেভেনের? স্প্যানিশ লিগে যার পায়ের জাদুতে গোলের বন্যা বয়ে গেছে, সেই ক্রিশ্চিয়ানো রোনালদো যেন গোল করতেই ভুলে গেছেন! তবে ইতালির সিরি আ লিগে তার নতুন ক্লাব জুভেন্তাসের জয়ের ধারা অব্যাহত আছে। শনিবারও লিগের ম্যাচে তারা হারিয়েছে পারমাকে। লিগে তিন ম্যাচ হয়ে গেলেও এখনও গোলের দেখা পাচ্ছেন না পর্তুগিজ সুপারস্টার! 
শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জুভেন্তাসকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দলের সদস্য মারিও মানজুকিচ। বিরতির মিনিট দশেক আগে পারমার হয়ে সমতা ফেরান জারভিনহো। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে জুভেন্তাসের হয়ে জয়সূচক গোলটি করেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার ব্লেইস মাতুইদি।
রিয়াল মাদ্রিদ ছেড়ে বিশ্বকাপের পরেই জুভেন্তাসে ফুটবল মৌসুম শুরু করলেও তিন ম্যাচেও গোলের দেখা পাননি রোনালদো। তবে সতীর্থের গোলে অবদান রেখে চলছেন। তারপরেও এই রোনালদো অচেনা। প্রতিটি ম্যাচে চেষ্টার ত্রুটি না রাখলেও গোলের মুখে দেখতে পারছেন না পর্তুগিজ সুপারস্টার।
ম্যাচ শেষে জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন, 'সিরি আ তে সদ্য আসায় মানিয়ে নিতে একটু সময় লাগবে রোনালদোর। তবে ম্যাচে ও ভালোই খেলেছে। সে নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড়। সব ম্যাচে গোল করতে চায়। তবে নিজেকে শান্ত রাখতে হবে। একটু মানিয়ে নিলেই গোলের বন্যা বয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই।'

No comments:

Post a Comment

Post Top Ad