তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা বলেছেন, জওহরলাল নেহরুর পরিবর্তে মোহাম্মদ আলী জিন্নাহকে প্রধানমন্ত্রীত্ব দেয়া হলে ভারত কখনও ভাগ হতো না। গোয়া ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দালাইলামা। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের বিখ্যাত সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
এ সময় দালাইলামা বলেন, মহাত্মা গান্ধী জিন্নাহকে প্রধানমন্ত্রীত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু নেহরু তাতে বাধ সাধেন। তিনি খুব আত্মকেন্দ্রিক ছিলেন। নেহরু বলেন, আমি প্রধানমন্ত্রী হতে চাই। জিন্নাহর প্রধানমন্ত্রীত্ব দেয়া প্রসঙ্গে দালাইলামা বলেন, যদি মোহাম্মদ আলী জিন্নাহকে প্রধানমন্ত্রিত্ব দেয়া হতো তা হলে ভারত-পাকিস্তান এক থাকতো। যদিও পণ্ডিত নেহরু খুবই অভিজ্ঞ। কিন্তু ভুল তো হয়ই।
কিভাবে বুঝবো যে একজন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং ভুল সিদ্ধান্ত এড়ানো উপায় কি? এক শিক্ষার্থীর এমন প্রশ্নের জবাবে দালাইলামা বলেন তখন নেহরুর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেন- ‘ভুল তো হতেই পারে’। প্রসঙ্গত, ধর্মের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হয়। তখন সাম্প্রদায়িক হামলায় ভারত ও পাকিস্তান উভয় দেশে বহু মানুষ মারা যায়। আর উদ্বাস্তু হয় লাখো মানুষ।
No comments:
Post a Comment