সম্পর্ক ভেঙ্গে গেলে যা করবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

সম্পর্ক ভেঙ্গে গেলে যা করবেন


পড়াশোনা, কর্মক্ষেত্রে ও বিভিন্ন যোগাযোগে ব্যাবস্থার মাধ্যমে ছেলে ও মেয়ে একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই এই সম্পর্ক স্থায়ী হয় না। একটা ছেলে ও মেয়ের একই জিনিস পচ্ছন্দ করার মানে এইনা যে তারা একে অপরের প্রেমে পরে যাবে বা তাদের সব পছন্দই এক। কখনও সময় পরিবর্তন হয়, কখনও মানুষের পছন্দ পরিবর্তন হয়, কখনও সময় অনেক কিছু ভুলিয়ে দেয়। সময় অনেক সময় অনেক কিছু পরিবর্তন করে দেয়। কিছু ক্ষেত্রে মেয়ে তার প্রিয়বন্ধুকে ভালবাসতে চায় না, আবার অনেক ক্ষেত্রে ছেলেটি তার প্রিয়বন্ধুটিরই প্রেমে পরে যায়। এই সময় কোন সম্পর্ক পরিণতিতে না পৌঁছালে ভেঙ্গে পরার কিছু নেই এটা মনে রাখতে হবে যে, তার জন্য হয়ত আরও ভালো কিছু অপেক্ষা করছে। সম্পর্ক না টিকলে মেয়ে বা ছেলে মধ্যেকার বন্ধুত্ব ভাঙ্গা কখনই উচিত নয়।
একজনকে ভালোবেসে সারাজীবন কাছে পাওয়া না গেলেও বন্ধু হিসেবে সারাজীবন কাছে পাওয়া যাবে। আর যদি কোন কারনে সম্পর্ক ভেঙ্গে যায় তাহলে হতাশ না হয়ে যা করনীয় সেগুলো নিয়েই আজকের এই ফিচার।
সময় চলে নিজের গতিতে
আমরা প্রায়ই ভেবে থাকি এই মানুষটা ছাড়া আমার একদমই চলবে না। নিজের প্রিয় সঙ্গী বা সঙ্গীনী যদি জীবন থেকে চলে যায় তাহলে একদম একা হয়ে পড়বো। আসলে বাস্তব সম্পূর্ণ ভিন্ন কথা বলে। জীবন বয়ে যায় নিজের গতিতে। সে কারো জন্য অপেক্ষা করে না। তাই আপনার কোন ব্যর্থ সম্পর্ক থেকে এই শিক্ষাটা একদম নিতে ভুলবেন না। এই বোধটা নিজের মধ্যে জাগিয়ে তুলতে পারলে জীবনে আর কাউকে হারানোর যন্ত্রণা আপনাকে কাবু করতে পারবে না।
নিজেকে অপরাধী ভাবা নয়
অনেক সময় ব্যর্থ কোনো সম্পর্কে নিজেকেই দায়ি ভাবতে থাকি। নিজের অপারগতাগুলো নিয়ে তৎপর হয়ে উঠি। কিন্তু একবারও ভেবে দেখি না, প্রতিনিয়ত নিজেকে দায়ি ভেবে কতোটা ক্ষতি করছি। যদি আপনি কাউকে হারিয়ে থাকেন বা আপনার কোন সম্পর্ক ব্যর্থ হয়ে থাকে, তাহলে মনে রাখুন দোষ কেবল আপনার একার নয়, অপর মানুষটিও সমান অপরাধে অপরাধী।
ক্ষমা করতে শেখা
একটি ব্যর্থ সম্পর্ক থেকে আপনি ক্ষমা করার শিক্ষা নিতে পারেন। সম্পর্ক ভাঙলে মন ভাঙে, তার সঙ্গে ভাঙে একটা মানুষের বিশ্বাস। বিশ্বাসভঙ্গ হওয়ার যন্ত্রণা অনেক। এই অবস্থায় আপনি বিশ্বাস ভঙ্গকারীকে ক্ষমা করতে পারলে জীবনের জন্য সবচেয়ে ভালো শিক্ষাটি গ্রহণ করতে পারবেন।
মন্দের ভালো
একটি ব্যর্থ সম্পর্ককে মন্দের ভালো ভেবে নিন না? যে সম্পর্কে হয়তো আপনি জড়িত ছিলেন, তা হয়তো আপনারই যোগ্য না। এর থেকেও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। তবে সব সময় মনে রাখা জরুরি যা যাওয়ার তা যাবেই, তাকে ধরে রাখার ব্যর্থ প্রচেষ্টা আপনাকে বিষিয়ে তুলতে পারে। তার চেয়ে নিজের উপযুক্ত পথটি বেছে নেয়ায় বুদ্ধিমানের কাজ।

No comments:

Post a Comment

Post Top Ad