ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া সেদিনের সেই ছোট্ট মেয়েটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে তাঁর গ্ল্যামারাস লুক ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে।
কয়েক বছর আগের ঘটনা। ডাস্টবিন থেকে এক শিশুকন্যাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
পরিত্যক্ত সেই শিশুটিকে দত্তক নিয়েছিলেন তিনি। জন্মের পরেই যে শিশুটিকে তার নিজের বাবা-মা পরিত্যাগ করেছিল, সেই ছোট্ট মেয়েটি ঠাঁই পায় মিঠুনের কোলে। তার নাম দেওয়া হয় দিশানী।
কোনো দিন নিজের অন্য তিন ছেলের থেকে দিশানীকে আলাদা করে দেখেননি মিঠুন বা তাঁর পরিবারের অন্য কোনও সদস্য। শোনা যাচ্ছে বলিউডেও পা রাখতে চলেছে দিশানী চক্রবর্তী, মিঠুনের কুড়িয়ে পাওয়া মেয়ে।
মিঠুনের মতো আমরাও যদি কোন অনাথ বা পরিত্যক্ত শিশুকে আশ্রয় দিতে পারতাম, তাহলে আরও কত দুঃখী ছেলে-মেয়ের জন্য দিশানীর মতো ঝলমলে ভবিষ্যত অপেক্ষা করে থাকত।
No comments:
Post a Comment