পুরুষকে সক্ষম করে ‘রসুন’! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

পুরুষকে সক্ষম করে ‘রসুন’!

পুরুষকে সক্ষম করে ‘রসুন’! জেনে নিন কিভাবে
যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো অব্যর্থ ঔষধ। রসুন কে বলা হয় ‘গরীবের পেনিসিলিন’। কারণ এটি অ্যান্টিসেপ্টিক এবং immune booster হিসাবে কাজ করে। অতি সহজলভ্য সবজি হিসেবে আমরা প্রতিনিয়তই রসুন খাদ্য হিসাবে গ্রহন করে থকি। আপনার যৌন ইচ্ছা ফিরিয়ে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী।
অতিরিক্ত মাত্রায় শারীরিক মেলামেশা করার ফলে দেখা দিতে পারে শুক্রাণু সল্পতা। কারণ এভাবে শুক্রাণুর মাত্রা কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায়। আপনার শরীরে যদি শুক্রাণুর মাত্রা কমে যায় তবে আপনি অনেক সময় সন্তান জন্মদানে হতে পারেন অক্ষম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি মিলিলিটার শুক্রাণুতে ২০ মিলিয়নের কম স্পার্ম থাকলে যেকোনো পুরুষ অনুর্বর হতে পারেন। বাজে খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, অনিয়ন্ত্রিত জীবন, ব্যায়ামে অনীহা প্রভৃতি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সহায়ক মসলা রসুন। কেননা সুস্থ semen (বীর্য) তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার।
কোন রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে রসুন। এছাড়া যদি কোন ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশী হয় বা তা মাত্রাতিরিক্ত হয় যার অত্যধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রেও রসুন খুব কার্যকরী।
সেবন বিধি
প্রতিদিন নিয়ম করে কয়েক কোষ কাঁচা রসুন খেলে যৌবন দীর্ঘ স্থায়ী হয়। যারা পড়ন্ত যৌবনে চলে গিয়েছেন, তারা প্রতিদিন দু’কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি-এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত। এতে ভালো ফল পাবেন।
যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা আমলকির রস ২ বা ১ চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায়। এতে স্ত্রী-পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয়।
সাবধানতা
যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপদজনক। কারণ, রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে। ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। তা ছাড়া অতিরিক্ত রসুন শরীরে এলার্জি ঘটাতে পারে।
এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম। রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন। শিশুকে দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো। কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে।

No comments:

Post a Comment

Post Top Ad